বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কাঠের চেয়ারে বড় গামলায় সাজানো মুরগীর রোস্ট এর মতই মনে হলো । কয়েক প্লেট ভাত এবং কয়েকটা রোস্টের অর্ডার দেওয়া হল । কথিত রোস্টের মাংস মুখে দিতেই কেমন একটা গন্ধ নাকে আসতেই আর খাওয়া হয়নি এবং অতিকষ্টে বমি করা সামলিয়ে ছিলাম । পর জেনেছিলাম সেটা তিতির পাখীর মাংস । আমার বাড়িতেও তিতির পাখী রয়েছে এবং তাকালেই সেই রোস্টের কথা আজো মনে পড়ে যায় । আর যখন মনে হয় দিব্যি নাকে গন্ধ পাচ্ছি । সারাদিন ক্লান্তি শেষে দিল্লী শহরে ফিরে চাদনীচকে এক মুসলিম হোটেলে সে রাতের খাওয়াও সেরেনিলাম আর সারাদিনের ক্ষুধারও আপোস হয়েছিলো । পরিবার পরিজন নিয়ে উঠে ছিলাম নতুন দিল্লীর গ্রেটার কৈশাল এলাকায় একটি তিনতলার ফ্ল্যাট বাড়ী ভাড়া করে । অবিশ্বাস্য হলেও সত্য যে মাসে বারো হাজার টাকা ভাড়া দিতে হতো । অবশ্য অতি অভিজাত এলাকায় এবং বাড়ীটিও সুন্দর,বিভিন্ন ফুলের সৌরভে সজ্জিত ও সৌরভিত ছিলো । পুরাতন দিল্লীতে বাড়ী ঘর,রাস্তাঘাট অতি প্রাচীন কালের । তাই আধুনিকতায় সমৃদ্ধ নতুন দিল্লীর পাশে অনেকটা বেমানানই মনে হয় । নতুন দিল্লীতে প্রস্তত রাস্তাঘাট ,সুন্দর সুন্দর বাড়ীঘর এবং আধুনিক ধাচে পরিকল্পনা করা আর প্রত্যেক বাড়ীর আংগিনায় যেমন বিভিন্ন জাতের ফুলরাজিতে সজ্জিত ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now