বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভারতবর্ষ ভ্রমণ-৭

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মহলের অন্ততঃ নকল করার প্রয়াস পেয়েছিলাম বোধ করি । পরদিন গিয়েছিলাম সপরিবারে সেই বিশ্ববিখ্যাত আগ্রার দূর্গ দেখতে । তবে ।সবচাইতে আকর্ষণীয় অন্ততঃ আমার চোখে সম্রাট শাহজাহানকে যে কক্ষে অন্তরীণ করে রাখা হয়েছিলো । কক্ষটি গোলাকৃতির যমুনা নদীর তীর ঘেষা এবং সুসজ্জিত ও বিভিন্ন রং এর পাথর খচিত বটে । তবে সবচাইতে বিস্ময়কর এমন ধরণের একটি কাচ লাগানো ছিলো যার উপর সমগ্র তাজমহলের দৃশ্যের প্রতিফলন ঘটতো । যে যাই বলুক না কেনো অন্ততঃ আমার দৃষ্টিতে সম্রাট আওরাঙ্গজের পিতার মততুষ্টির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন নিঃসন্দেহে বলা চলে । বিশ্ববিখ্যাত আগ্রা নগরীতে তৎকালীন সবচাইতে ব্যয়বহুল এবং নাম করা ছায়াছবিও দেখে ছিলাম অর্থাৎ মোগল ই আযম । তিনি চারদিন অবস্থানের পর এবার ফেরার পালা । আমাদের সংগে যে ড্রাইভারটি ছিলো নাম না স্মরণে এলেও বিদায় লগ্নে তার চোখের পানি আজো স্মৃতিপটে ভেসে ওঠে । দিল্লী ফেরার পথে রাস্তার ধারে মাঝে মধ্যে ছোট ছোট কাচাপাকা হোটেল এবং খাটিয়া বিছানো । পাশে কাঠের বেঞ্চ ও টেবিল । পরিবারসহ সবাইকে নিয়ে গাড়ি থামিয়ে এরকম একটি হোটেলে উঠে পড়লাম । ঠিক হলো ভাত খাওয়া হবে । কেউ খাটিয়াতে বসেছি আবার কেউবা বেঞ্চে এবং কাঠের চেয়ারে বসা ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ ভারতবর্ষ ভ্রমণ-৭

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now