বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভার্সিটির বড় ভাই কল দিল,
- আদি, কইরে তুই?
-ভাই, বাসায়, কি খবর?
-এইতো আছি, বাইরে আয় মামার দোকানে, চা খাওয়ামু
এত্ত কিপটুস ভাই চা খাওয়াইব বিশাল বড় কথা, শীতের রাতে বের হলাম তাও! আম্মাজান বলে দিলো, ৩কেজি পেঁয়াজ, ২কেজি আটা আর বিস্কিট আনতে। সো এক ঢিলে দুই পাখি মারতে বেরুলাম।
ভাইয়ের পাশে বসে আছি, এমন সময় ভাইয়ের মোবাইলে ভাবীজান ফোন দিল, ভাইয়ের চেহারা দেইখা বুঝা গেলো সিরিয়াস কিছু হইছে।
-আদি
-জি ভাই?
-একটা ঝামেলায় পড়ে গেছি, আমার এখন যেতে হবে রে, তুই চা খা, আমি বিল দিয়া যাইতাছি।
- কি কন ভাই? কিসের ঝামেলা?
-বুঝবিনা, আমি বিল দিয়া যাইতাছি তুই চা খা
-খালি চা খামু নাকি?
- কি খাবি খা, ৫০ টাকা দিয়া যাই?
- না ভাই, আমি কিচ্ছু খামু না, আমার থাইকা অহন আপনার কাছে ভাবীর গুরুত্ব বেশি, হেহ! যান, উনার কাছেই যান।
- না রে ভাই, মাইন্ড করিস না, এই যে মামা, শোনেন, এ কি কি চায় সব দেন, বিল লেখে রাখবেন, সব আমি দিমু,
- কি কন ভাই? যা লাগে নিমু?
-হ! খালি মাইন্ড করিস না
ভাইজান যাবার আগে মামারে আরেকবার বলে গেল "মামা, এর যা লাগে দিয়েন কিন্তু "
ভাই গেলো, আমি হাসি হাসি মুখে উঠে দাড়ালাম ! মামার কাছে গেলাম
- মামাহ! ৩ কেজি পিঁয়াজ লন, ২কেজি আটা লন, আর ২ প্যাকেট #বিস্কিট, আর একটা বড় চানাচুর ও লন! হুম কত হইলো? ৩৬০ ? গুড! ভাই দিব, লিখে রাখেন!!
ভাইজান যদি এই ঘটনার পর কিপটুস গিরি ছাড়ে, তাইলেই হইলো!! আম্রে খুব রেগ দিছিল তো, শোধ নিলাম
আমার লাইগা দোয়া কইরেন পিলিজ লাগে....
লিখাঃ চৌধুরী আদি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now