বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভার্চুয়াল প্রেম

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X . সিয়াম পাশের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে সান্নি লিওনের ভিডিও দেখছে, আর একহাতে ডার্বি ফুকছে। হঠাৎই সিয়ামের ফোনটা টুং করে বেজে উঠলো, সিয়াম সিন করে দেখে রিয়া মেসেজ দিছে..... -- কী করো সিয়াম? -- এইতো ছাদে বসে সূযার্স্ত দেখি। তুমি? -- আমি কোচিং শেষে পায়ে হেটে বাড়ি যাচ্ছি। -- ওহ! রিক্সা পাওনি? -- আমি বাড়ির পাশেই কোচিং করি। দুমিনিটের পথ তাই হেটেই যাতায়াত করি। -- ওহ। রিয়া আমার গাড়িতে একদম তেল নাই, রাত আটটায় আমার আবার একটা পার্টি আছে। তাই একটু পাম্পে যাবো, তোমার সাথে রাতে কথা বলবো। প্লিজ ডোন্ট মাইন্ড! -- ওকে সিয়াম। টেক কেয়ার বাইইই . পোলার গাড়ি আছে শুনে বালিকা খুশিতে গদগদ হয়ে, দ্বিগুণ স্পিডে বাড়ি হেটে যাচ্ছে। আর পোলা ওদিকে ছাদের এককোনায় বসে, ভিডিও দেখে গরম হচ্ছে। . রিয়াকে চ্যাটে দেখে তৈমুর রিয়াকে মেসেস দিলো..... -- হাই! কি করেন? -- রিয়া মুখের ঘাম মুছে বললো, এইতো এসি গাড়ীতে করে শপিংয়ে যাচ্ছি। -- ওপাশে থাকা ছেলেটা হা করে প্রথমে মেসেজের দিকে চেয়ে থাকলো তারপর কাপাকাপা হাতে রিপ্লাই দিলো, আপনার গাড়ি আছে? -- মেয়েটাও নিঃসংকোচে ছেলেটাকে আরেকটা মিথ্যা বললো, হ্যা আছে। থাকবে না কেন? আপনার গাড়ি নেই? -- ছেলেটা হাসির ইমো দিয়ে বললো, না নেই। টিউশনি করে নিজের খরচ চালাই। আবার গাড়ি! -- (সিন বাট নো রিপ্লে) -- ছেলেটা আরো কিছু লিখতে চেয়েছিল, কিন্তু মেয়েটা ব্লক দেওয়ায় you cannot reply to this conversation লেখাটাই স্কিনে ভেসে উঠলো। . এরপর শুরু হল, সিয়াম আর রিয়ার ভার্চুয়াল চ্যাটালাপ। দুজন দুজনের প্রতি একনিষ্ট অন্ধবিশ্বাস আর অসংখ্য মিথ্যা কথাকে কেন্দ্র করে গড়ে উঠলো তাদের ভার্চুয়াল ভালবাসা। ফেসবুকে, ফোনে, মেসেজে, ইমোতে সবখানেই ওদের কথা হত। এরপর রিয়া হঠাৎ একদিন সিয়ামকে বললো... -- সিয়াম! আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলের সিঙ্গাপুরে বিজনেস আছে। কিন্তু আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করতে পারবোনা, প্লিজ সিয়াম কিছু একটা করো। (পুরাই চাপা) -- সিয়ামও একটু চিন্তা করে বললো, আমারও সেম অবস্থা। আমার আব্বা আবুল মালের ভাগনির সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি সেদিনই আব্বার মুখের উপর না করে দিছি। আব্বা বলছে ঐ মেয়ের সাথেই নাকি আমার বিয়ে দিবে। আমিও খুব টেনশনে আছি। -- রিয়া ঠোটের কোণে ঈষৎ হেসে বললো, সিয়াম চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। কদিন পর দেখবা ঠিকই তোমার বাবা আমাদের মেনে নেবে। -- সিয়ামও রিয়ার কথায় একবাক্যে রাজি হয়ে গেল। সিয়াম আর রিয়া আলোচনা করে পালানোর দিনক্ষনও ঠিক করে ফেললো। . সিয়াম সেই রাতেই তার বাবার কষ্টে উপার্জিত টাকা চুরি করে, রিয়াকে ফাইভ স্টার হোটেলে নিয়ে গেলো। পাচঁ তারকা হোটেলের ঠান্ডা ঘরে দুইদিন থাকার পর তারা ঠিকই বুঝতে পারলো, যে তারা আসলে বাইরে ফিটফাট, কিন্তু ভেতরে সদরঘাট। তারপর তারা সব প্রেমটেম ভুলে আবার নিজের বাসায় ফিরে গেল। . বর্তমানে সিয়াম ভার্চুয়াল ভূলে বাস্তবতার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। আর রিয়া! রিয়া বাংলাদেশের মিস ওর্য়াল্ড জান্নাতুল নাঈম এভ্রিল হওয়ার মিথ্যা স্বপ্ন দেখছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ ভার্চুয়াল প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now