বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসো আমাকে,,,?

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ambia Ara(guest) (০ পয়েন্ট)

X স্নেহা বেশ কিছুদিন হলো লক্ষ্য করছে রাস্তার ওপাশের ছেলেটাকে।রোজ ওখানে দাড়িয়ে থাকে আর ওর দিকে হা করে তাকিয়ে থাকে।তবে আজ পর্যন্ত ওকে কিছুই বলেনি। স্নেহার মনে হয় ছেলেটা তাকে কিছু বলতে চায়। কিন্তু স্নেহা কখনো কাছে যায়নি। কেন কাছে যাবে? ছেলেটা যদি কিছু করে বসে?তখন কি হবে? তার থেকে না যাওয়াই ভালো।ছেলেটাকে দেখে ভদ্র ঘরের ছেলেই মনে হয়।তবুও কারো মনের কথা বলা যায় না,মনের মাঝে কি আছে। স্নেহা কলেজে যাচ্ছিল।প্রতিদিনের মতো আজকেও ছেলেটি দাড়িয়ে আছে আর ওকেই দেখছে। স্নেহা তার বান্ধবি রিতিকে বলল- -রিতি তোকে একটা কথা জিজ্ঞেস করি? -এতে আবার বলার কি আছে?কি বলবি বল। -আসলে রাস্তার ওপাশের ছেলেটাকে লক্ষ্য করেছিস?রোজ দাড়িয়ে থাকে আর আমার দিকে কেমন ভাবে তাকিয়ে থাকে। -হ্যা।দেখেছি তো। ওটা তো জীবন ভাই। খুব ভালো ছেলে। তার মতো ভদ্রছেলে তুই একটাও খুজে পাবিনা। -তাহলে ওভাবে তাকিয়ে থাকে কেন? -আমার মনে হয় জীবন ভাই তোকে ভালোবাসে। -কিইই??? -হ্যা। জীবন ভাই খুব ভালো রে স্নেহা। তার মা নেই।বড়লোক বাপের একমাত্র ছেলে,তবুও এতটুকু অহংকার নেই। তুই জীবন ভাইকে ভালোবাস রে স্নেহা।দেখবি তোকে খুব ভালোবাসবে। ভালোবাসবি? -দেখি..।তুই যা।আমি আজ কলেজে যাব না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসো আমাকে,,,?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now