বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসার(২য়)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Bad Boy (০ পয়েন্ট)

X [২] .. ... দেশের সেরা বিদ্যাপীঠ গুলোর অন্যতম একটি হল এই ভার্সিটি টি।এখানেই হাজারো কাপলের মত একটি কাপল হল মেয়েটি আর ছেলেটি। মেয়েটি অনার্স ২য় বর্ষে আর ছেলেটি মাস্টার্সে। প্রায় ২বছরের সম্পর্ক। সম্পর্কের শুরু টা অবশ্য এই ভার্সিটির মাঠেই। মেয়েটি ভর্তিযুদ্ধে যোগ দিতে এসে সিট খুজে পাচ্ছিল না।আর ছেলেটি ক্যাম্পাসে সিগারেট ফুঁকছিল। .. ... "ভাইয়া আমার সিট টা কোন দিকে একটু বলে দিবেন প্লিজ?" সম্পর্কের শুরু টা হয়েছিল এই কথা টা দিয়েই। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে কিছুক্ষনের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিল।এত সুন্দর আর কিউট কোন মেয়ে হয়? ছেলেটি মেয়েটিকে নিজে নিয়ে গিয়ে পরীক্ষার হল এ বসিয়ে দিয়ে আসে। সাথে মেয়েটি জানায় নেক্সট ফ্রাইটে তার অন্য বিভাগ এর ও একটা পরীক্ষা আছে।ছেলেটি মেয়েটিকে তার নাম্বার টা লিখে দিয়ে আসে। তারপর মেয়েটির ভার্সিটি তে চান্স পাওয়া, একসাথে সময় কাটানো, ঘুরতে যাওয়া সব মিলিয়ে দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। .. ... মেয়েটির জন্মদিনে ছেলেটি ১৪৩ টা লাল গোলাপ দিয়ে মেয়েটিকে প্রোপোজ করে। মেয়েটি আগে থেকেই ছেলেটিকে ভালবাসতো তাই হ্যা বলে দেয় সাথে সাথেই। এভাবেই চলতে থাকে তাদের সম্পর্ক।মেয়েটির পৃথিবীটা পুরো টাই আটকে থাকে ছেলেটির কাছে। প্রতিটা মুহুর্তে তার চিন্তায় ভাবনায় শুধু ছেলেটি থাকে। ছেলেটিও সেটা বুঝতে পারে। .. ... ছেলেটি অন্য সব সাধারণ ছেলের মতই ছিল। ভালবাসা নামক গল্প টা শুরু হবার পরই কাছে টানার ডাক টা দিতে থাকে। কিন্তু মেয়েটি ছেলেটিকে হারাতে চায় না।মেয়েটি ছেলেটিকে তার ভবিষ্যৎ সন্তানের পিতা বানানোর স্বপ্ন দেখে প্রতিনিয়ত। কিন্তু ছেলেটি শুধু মেয়েটিকে & মেয়েটির সুন্দর শরীর টার মাঝেই ভালবাসা খুজে পেতে চায়। মেয়েটি বুঝতে পারে কিন্তু ছেলেটিকে ছাড়ার মত ভাল সে বাসে নি।তার জীবনে প্রথম পুরুষ হল ছেলেটি। .. ... হঠাত একদিন ছেলেটি মেয়েটিকে নিয়ে ঘুরতে যায়।সারাদিন ঘুরাফেরার পর ছেলেটির ফাকা বাসায় নিয়ে যায় মেয়েটিকে।তার পর মেয়েটিকে সরাসরি তার অভিলাষের কথা বলে দেয়, ছেলেটি বলে,আমাদের সম্পর্কের তো ৩বছর হতেই চললো। আর আমরা তো বিয়ে করবোই। তো এখন আমি কি তোমাকে আপন করে পেতে পারি না? আমি তোমাকে আপন করে পেতে চাই। মেয়েটি ছেলেটির কথা শুনছিল আর তার চোখের দিকে তাকাচ্ছিল।ছেলেট ির চোখে মেয়েটি ভালবাসার ছায়াও খুজে পাচ্ছিল না।শুধু কামনা দেখতে পাচ্ছিল। .. ... তাই মেয়েটি ফাকা বাসায় কিছু না বলে ছেলেটিকে বলে এটা করবে তো আগে বলবে না পাগল? আগে বললে সব ঠিক হত। ছেলেটি বললো, তো এখন কি সমস্যা? মেয়েটি বলে আমার কাল থেকেই মেয়েলি সমস্যা শুরু হয়েছে।এবং সামনে ৩দিন পর্যন্ত থাকবে।তুমি আমাকে আগে বললে আমি ডেট ঠিক করে দিতাম। তো আজকে তো আর হবে না।তাই তুমি নেক্সট সপ্তাহে প্লান করিও।আজকে আমাকে হোস্টেল এ দিয়ে আসো আমার শাওয়ার নিতে হবে। ছেলেটির চোখ লোভে চকচক করে ঊঠে। ছেলেটি ভাবতেও পারেনি মেয়েটি এত সহজে রাজি হয়ে যাবে। তাই মেয়েটিকে হোস্টেল এ রেখে আসে। .. ... পরদিন দুপুর বেলা.... মেয়েটি ছেলেটিকে ক্যাম্পাসে ডেকে নিয়ে যায় এবং বলে তুমি আমাকে আজকের মধ্যে বিয়ে করতে পারবে? ছেলেটি আচমকা এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে বলে না আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। মেয়েটি বলে কেন? ছেলেটি বলে আমার পরিবারে মানবে না।আর প্রেম করলেই বিয়ে করতে হবে এমন কোন কথা আছে নাকি? মেয়েটি বলে, প্রেম করলে শারীরিক সম্পর্কের কথা বলা আছে বুঝি? কাল কে আমার সমস্যা ছিল না আর আজকেও নেই। তুমি আমাকে কখনোই ভালবাস নাই। তুমি শুধু আমার শরীর টাকে ভালবেসেছিলা সেটা কাল তোমার চোখে কামনা দেখেই বুঝছিলাম আমি। .. ... তুমি আজকেই আমাকে বিয়ে করবে এবং এটাই ফাইনাল।বিয়ে করার পর তোমার যা ইচ্ছে করিও বলে মেয়েটি। ছেলেটি বলে সম্ভব না তোমাকে বিয়ে করা। আর আমাদের সম্পর্ক আজকে এখানেই শেষ। তোমার মত কয়েক টা আমার গার্লফ্রেন্ড আছে। কতজন কে বিয়ে করবো আমি? '''i want back my life, tmi valo thako''' বলেই ছেলেটি চলে যেতে চায়। তখন মেয়েটি ডেকে বলে, " তুমি হেরে গেছো ফারাবি.... আমি হারিনি আমার ভালবাসা হারে নি.... বিদায়.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসার(২য়)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now