বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না । তাই বললেন, আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি.....
তারা জিজ্ঞেস করলেন :- বাড়ির কর্তা কি আছেন????
মহিলা বললেন না, তিনি বাইরে গেছে।
বৃদ্ধ:- তাহলে আমরা আসতে পারবো ।।।।।
সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন , তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি,,,
মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন । কিন্তু তারা বললো আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন ;কিন্তু কেন?? আবার কী সমস্যা?????
বৃদ্ধ লোকের মধ্যে একজন বললেন , আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেক জনের দিকে ইঙ্গিত করে বললেন তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে ভিতরে ঢুকতে দেবেন???
মহিলা যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন চলো আমরা সম্পদ কে ডাকি , তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী থাকে সম্মতি দিলেন না, নাহ আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল।সে বলে উঠলো তোমাদের কী মনে হয় না আমাদের ভালোবাসা কে ডাকা উচিত। তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে।
লোকটি বলল তাহলে ঠিক আছে আমরা আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসা কে নিয়ে এসো আমাদের অতিথি হিসেবে।।।।
মহিলাটি বাইরে গেলেন ও বললেন আাপনাদের মধ্যে ভালোবাসা কার নাম ?? অনুগ্রহ করে ভিতরে আসুন আপনি আমাদের অতিথি।ভালোবাসা নামের বৃদ্ধ লোকটি উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজনও উঠে দাঁড়িয়ে প্রথম জনকে অনুসরণ করতে লাগলেন।
মহিলাটি ভিষণ অবাক হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন আমি তো শুধু ভালোবাসা নামের
বৃদ্ধ লোকটিকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি , আপনারা কেন তার সাথে আসছেন??
বৃদ্ধ লোকটি বললো -আপনি যদি সম্পদ ও সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের মধ্যে বাকি দুজন বাইরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসা কে আমন্ত্রণ জানিয়েছেন , সে যেখানে যায় সেখানেই আমরা যাই। (শিক্ষা- যেখানেই ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্য থাকে)(সংগৃহীত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now