বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"ভালোবাসার শুরুটা কিন্তু হয় খুব চমৎকারভাবে"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X প্রতিটা ভালোবাসার শুরুটা কিন্তু হয় খুব চমৎকারভাবে ! ... একদম স্বপ্নের মত। ভালোবাসার মানুষটাকে ক্ষনে ক্ষনে "I love u" বলা, তাকে নিয়ে ভবিষ্যত জীবনের গল্প সাজানো, তাকে কেন্দ্র করে লাইফ গোছানো সব চলতে থাকে স্বপ্নের মত। ইনবক্সের শত শত msg জানিয়ে দেয় খুব চমত্কার কিছু সময় কেটে গেছে।... রিচার্জের দোকানের খাতাটায় লেখা থাকে হাজারটা রাতের হাজার মিনিটের গল্পের হিসাব!! কিংবা রেকর্ডিং লিস্টে তার শোনানো গানগুলো সাক্ষী হয়ে থাকে সেই ঘোরলাগা সময় গুলোর! বেশিরভাগ ভালোবাসাই কয়েক বছর পরে একটু একটু করে দমে যেতে থাকে। একটা সময় গিয়ে সেটা নিভু নিভু হয়ে যায়। পাঁচ মিনিট পর পর যার কথা না শুনলে অস্থির হয়ে উঠতে হত, হাজারটা নির্ঘুম রাত কেবল যার কথা শুনেই পার করে দেয়া হয়েছে; হঠাৎ করেই কোন এক রাতে দেখা যায় নিজের ভেতরটা প্রাণপনে হাতড়েও কোথাও তাকে বলার মত কথার বন্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। গৎবাঁধা "কেমন আছো, ভালো আছি, কি করো, আই লাভ ইউ"-- এই চক্রে পড়ে ভালবাসাগুলো তখন হাসফাঁস করতে থাকে। একটা সময় ভালোবাসাটা হয়ে যায় একঘেয়ে। মেয়েটার সেই কিন্নর কন্ঠের প্রতিটা কথা ছেলেটার কাছে তখন বিষাদ লাগে! "সবসময় এত ঘ্যান ঘ্যান কর কেন?- বলে মেয়েটার কথাকে সময়ে সময়ে থামিয়ে দেয়া হয়। কিংবা প্রেমিকার সেই চোখ জোড়া নিয়ে গাওয়া "হারিয়েছি সবই আমার তোমার দুটি চোখে"-- গানটার কথা ছেলেটা ভুলে যায়। কোথায় যেন একটা গন্ডগোল হয়ে যায়। কেমন যেন একটা বিরক্তি নিজের ভেতরে বাসা বাঁধতে থাকে। "এখন রাখি পরে কথা হবে"- বলে ফোন কেটে দেয়া মেয়েটাও ওপাশে অফলাইনে বসে শত শত রিপ্লাইয়ের মাঝে সুখ খুঁজতে থাকে, একঘেয়েমি কাটাতে দিনের পর দিন অন্য কারো সঙ্গ খোঁজে। এভাবে একসময় দুজন বলে ওঠে- "নাহ আর জমছে না, আর হচ্ছে না, উই নিড এ ব্রেক"॥ ব্যাস! ভালবাসাগুলো শেষ হয়ে যায়। প্রতিটা প্রেমের শুরুতে মানুষ এক ধরনের ফ্যান্টাসি স্টেজে বাস করে। এই কারনেই প্রথম প্রথম প্রেমিক প্রেমিকার কথায় ওঠে বসে। "আপু প্রথম এক বছর সব তো ঠিক ই ছিল তাহলে মানুষটা বদলে গেল কেন?" এর উত্তর হচ্ছে মানুষটা এখন ফ্যান্টাসি স্টেজ থেকে বেরিয়ে গেছে। প্রায় ৫০% রিলেশন সাত আট মাস পর ভেঙে পড়ে কোন কারন ছাড়াই। একঘেয়েমির যাতাকলে চমত্কারভাবে শুরু হওয়া ভালবাসাগুলো এভাবেই শেষ হয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ "ভালোবাসার শুরুটা কিন্তু হয় খুব চমৎকারভাবে"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now