বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"ভালোবাসার মধ্যদুপুর"
--আনিছা
সাজিদ খুব করে চাইছে আজ বৃষ্টি হোক। তমাকে নিয়ে আজ হারিয়ে যেতে মন চাইছে অজানা কোথাও। তমা সনাতন ধর্মাবলম্বী হলেও নিজ ধর্ম ত্যাগ করে সব ছেড়ে এসে পালিয়ে বিয়ে করেছে সাজিদ কে।
-
বিয়ের পর আজ প্রথম আকাশটা মেঘাচ্ছন্ন। বিয়ের আগে কতো প্ল্যানই না করে রেখেছে দুজন। তমা কিচেনে মহা ব্যস্ত। সাজিদ দৌড়ে এসে তমাকে অনুরোধ করল, "চলো ভিজি বৃষ্টি হচ্ছে বাইরে।" তমাকে কেন যেন আগ্রহী মনে হলো না! সাজিদ জোর করলে তমা জানালো, "আজ না অন্যদিন।" সাজিদ জানে তমা সবসময়ই এমন খাম খেয়ালী। তাই কষ্টটুকু গায়ে মাখলো না। মন খারাপ করে এসে রুমে ঢুকলো। মনে মনে ভাবছিল, এই বুঝি তমা রুমে আসলো। একটু হেসে হাতটা ধরেই বলল, চলো ভিজি। কিন্তু না। আশেপাশে পর্যন্ত মেয়েটা নেই। সাজিদ কিছুই বুঝে উঠতে পারছে না তমার এমন আচরনের কারণ। হঠাৎ আজই না। কয়দিন যাবৎ সাজিদ লক্ষ্য করছে তমার ভিতরকার এমন কিছু পরিবর্তন!
(চলবে).....,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now