বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভালোবাসা চার বর্ণের একটা শব্দ হলেও এর মমার্থ গভীর।একেকজনের কাছে এর মানে একেক রকম।কারো কাছে টাকা পয়সা হতে পারে আবার স্বার্থ,বেড শেয়ার করাও হতে পারে।কারো কাছে আবার প্রিয়জনের চোখে জল দেখে কেদে ফেলা,তার জন্য ভাবতে ভালোলাগা,সবকিছু ছেড়ে তার কাছে চলে আসা এমনকি হাসি মুখে জীবন পর্যন্ত দিয়ে দেওয়া।কিন্তু আমি এসব ভাবতে পারিনা।জীবন দিয়ে দিলে তাকে ভালোবাসব কীভাবে?অনেকেই ভালোবাসা প্রমাণ করতে হাত কাটে।এটা বিরাট ভুল।ভালোবাসা মানে নিজেকে কষ্ট দেওয়া নয় বরং ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকা।আমার কাছে ভালোবাসার মানে হলো একটু আবদার, একটু খুনসুটি,একটু ঝগড়া,একটু অভিমান,একটু দুরত্ব,একটু সুখ আর অনেকখানি বন্ধুত্ব।এটা অনেকের কাছে পাগলামি মনে হতে পারে।আচ্ছা পাগলামি কি ভালোবাসা হতে পারে না?হতেই পারে।আসলে পুরো পৃথিবীই তো ভালোবাসায় ঘেরা।শুধু তাকে চিনতে জানতে হয়।যারা প্রেমে ব্যর্থ হয় তারা ব্যাথা ভুলতে নেশা করে,অপরাধ করে এমনকি আত্মহত্যাও করে।তারা এটা জানে না পৃথিবীটা সত্যিই সুন্দর।এখানে থাকতে হলে পৃথিবীর নিয়মেই থাকতে হবে।পৃথিবীর নিয়ম হলো ভালোবাসা।এতক্ষণ তো বকবক করে আমার কাছে ভালোবাসার মানে কি সেটা বললাম।আচ্ছা তোমাদের কাছে ভালোবাসার মানে কি?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now