বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসার কবিতা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tayaba Islam (০ পয়েন্ট)

X অস্তরাগের লালচে আলোয় যখন দেখেছি তোমার ছায়া, চুপ চুপ পায়ে, সাঁঝের বেলায় ডানা ঝাপটায় আমার সুখ প্রেমে উন্মাদ, প্রিয়তমা! তোমার হবো বলে আমি অস্বীকার করেছি মৃত্যু, ধর্ম ভুলেছি, ভেঙেছি দেয়াল, সবকিছু! শুধু তোমার, শুধু তোমার হবো বলে! বারবার সব, সবকিছু ফেলে, ছুটেছি তোমার পিছু! তোমার ওই কাঁপা কাঁপা হাত! কাজললতা চোখ! ঈগলবাঁকা নাক—রূপোলী নথ ছুঁয়ে তপ্ত নি:শ্বাস। আমায় ছুঁয়ে দিও। প্রেমের রোদে পুড়ে মরছি, তোমার লালপেড়ে ওই শাড়ির মায়ায়, একটু ছায়া দিও। প্রিয়তমা, একটু ভালোবেসো! নিজেকে বিছিয়ে রেখেছি, প্রিয়তমা! ঐ আলতারাঙা পায়ে হেঁটে এসো বৈশাখের কোনো এক সূর্যঢলা গোধূলীতে... আমার তৃষ্ণা ছুঁয়ে যেও! আমি মহাকাল অপেক্ষায়, প্রিয়তমা, আমায় একটু ভালোবেসো!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসার কবিতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now