বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
- তুমি কি সিগারেট খেয়ে আমার
সাথে দেখা করতে আসছো?
- না তো
- তোমার মুখ থেকে সিগারেটের
গন্ধ আসছে, শরীর থেকে
সিগারেটের গন্ধ আসছে
- দুইটা টান দিছি মাত্র
- তাহলে প্রথমে মিথ্যে বললা কেন?
- তোমার কাছে মিথ্যা বলে আরাম
পাই
- আর কি কি মিথ্যা বলছো তুমি
আমাকে?
- কালকে রাতে মাথাব্যাথা
ছিলো না। ঘুমাইও নি। সারারাত
ফেসবুকে একটা হুরপরীর সাথে
চ্যাটে টাংকি মারছি
- কিভাবে টাংকি মারছো?
- তোমার সাথে প্রেম হওয়ার আগে
যেভাবে টাংকি মারতাম!
মুন্নি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার
দিকে তাকিয়ে আছে। তার চোখমুখ
থমথমে। আমি উদাস ভঙ্গিতে
আকাশ দেখতেছি। একটুপর মুন্নি কি
করবে সেটা চিন্তা করছে। মুন্নি
আমার কাছ থেকে মোবাইল নিবে।
তারপর ফেসবুকে ঢুকে ইনবক্স চেক
করবে। সেখানে কিছু পাবে না। তখন
জিজ্ঞেসকরবে
- কই কারো সাথেই তো তোমার
চ্যাট দেখতে পাচ্ছি না। ডিলিট
করছো?
- না
- তাহলে
- চ্যাট করি নাই তো কারো সাথে।
তুমি ছাড়া কোন হুরপরী আমার
ইনবক্সে থাকবে কেন?
- একটু আগে যে বললা...
- মিথ্যে বলছি। তোমার কাছে
মিথ্যে বললে আরাম পাই
মুন্নি গম্ভীর মুখ তখন হঠাত করেই
হাসি হাসি হয়ে যাবে। সেই
হাসির ডিউরেশন অনেক কম। একটুপর
আবার তার সিগারেটের কথা মনে
পড়বে। আবার মুখ গম্ভীর হয়ে যাবে।
- তুমি সিগারেট খাইছো কেন?
- চুমু খাইতে দাও না তাই! তুমি চুমুও
খাইতে দিবা না, সিগারেটও
খাইতে দিবা না। আমি কি খায়া
বাচবো?
- অসভ্য কোথাকার!
মুন্নি আবার হেসে ফেলবে!
আমি মাঝেমধ্যেই চিন্তায় পড়ে
যায় এই মেয়েটা তাকে এতো
ভালোবাসে কেন? পাচমাস আগেও
সে ক্লাসের পেছনে বসে থাকা
আউলাঝাউলা ছেলে ছিলো। এরপর
কোথা থেকে মেয়েটার উদ্ভব হলো।
সে এসে সব দায়িত্ব নিয়ে নিলো।
আউলাঝাউলা থেকে আস্তে আস্তে
পরিপাটি বানিয়েই ছাড়লো।
টিফিন ক্যারিয়ারে খাবার
রান্না করে এনে তাকে নাদুসনুদুসও
বানাচ্ছে। একদিন হুট করে বললো
- তোমার কাপড়চোপড় এতো
নোংরা কেন? সব কাপড় গুলা একটা
ব্যাগে করে আমাকে দিবা
আমি যখনই মুন্নির দিকে তাকাই
তখনই ভাবি তার জন্য মেয়েটা তার
মনের মধ্যে যে ভালোবাসার সমুদ্র
ধারণ করে তার ব্যপ্তি কতোবড়?
আমি এখনো কুলকিনারা খুজে
পাইনি!
মুন্নি এখন তার মোবাইলের ইনবক্স
দেখছে মুখ গম্ভীর। একটুপর হাসি
হাসি হয়ে যাবে।
পৃথিবীর সব প্রেমিকের উচিত তার
প্রেমিকাকে অস্থিরতার মধ্যে
রাখা। সে একটু পর পর গম্ভীর হবে
আবার হাসবে। প্রেমিকেরা সেটা
দেখবে আর বারবার মরে মরে যাবে।
আনন্দে,তৃপ্তিতে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now