বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসা হারায় না

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এচ জাহেদ হাসান (০ পয়েন্ট)

X একটি ছেলে তিন বছর সম্পর্কের পর মেয়েকে বলতেছে , ছেলেঃ আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না । মেয়েঃ কি ?? ছেলেঃ হ্যা , আমি আমার জীবনকে তোমার সাথে থেকে নষ্ট করতে পারবো না । মেয়েঃ তুমি এই গুলো কি বলতেছ ??? এই রকম করো না আমার সাথে । ... আমার ভুলটা কোথায় ? প্লিজ বল ছেলেঃ আমি ব্রেক আপ চাচ্ছি । মেয়েঃ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ছেলেঃ কিন্তু আমার ব্রেক আপ চাই । এইটা বলে ছেলে টা চলে গেল । মেয়েটি রাত্রে বেলা অনেক কান্নাকাটি করল । সে বুঝে উঠতে পারছেলিনা যে সে কি হারিয়েছে । এই রকম কিছু দিন যাওয়ার পর ও ছেলেটি মেয়েটির সাথে যোগাযোগ করলনা । তখন মেয়েটি নিজেকে অনেক শক্ত করল । এবং সে তার বাব মাকে তাকে বিয়ে দেওয়ার জন্যে পাত্র দেখতে বলল । তারপর সে অন্য একটি ছেলে কে বিয়ে করল । সে সবসময় ভাল থাকার চেষ্টা করত কিন্তু পারত না । এমনকি তার বিয়ের পর ও প্রত্যেক রাতে সে কাঁদত সেই ছেলেটির জন্যে যে তাকে অন্ধকারে একা রেখে চলে গেছে । সে এখনো বিশ্বাস করে তার সেই মানুষটি তার কাছে আসবে এবং তাকে নিয়ে একসাথে থাকবে ,কিন্তু তা আর হল না । বিয়ের ২ বছর পর মেয়েটি ছেলেটির বাড়িতে গেল তার বোনের সাথে দেখা করতে । তার বোন তাকে ছেলেটির রুমে নিয়ে গেল এবং তার হাতে একটি চিঠি দিল এবং কেঁদে কেঁদে বলল , যে তার ভাই ২ বছর আগে ক্যান্সার এ মারা গেছে । তারপর মেয়েটি বাড়িতে গেল , তারপর চিঠি টি খুলে পড়তে লাগলো "জান আমি জানি তুমি এখনো আমার জন্যে অপেক্ষা করছ , কিন্তু এই টা হয়ত আমাদের নিয়তিতে নেই । তুমি মন খারাপ করো না , আমি এই কাজ করেছি শুধু তোমাকে শক্ত করার জন্যে , তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্যে। কখনো নিজেকে দোষারোপ করো না কোন কিছুর জন্যে । আমি এখনো বেচে আছি তোমার হৃদয়ের মাঝে । আছি না কি বলো ?? এবং তোমার ভালবাসা কখনো হারাবে না । আশা ছেড়ো না ,সবসময় হাসি খুশি থাকবে , তুমি জানো আমি তোমার হাসি মুখ টা দেখতে অনেক ভালোবাসি । আমি সব সময় তোমার সাথে ছিলাম , আছি , থাকব।⚘ তুমি সুখে থেকো, ভালো থেকো ............সমাপ্ত...........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসা হারায় না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now