বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসা একটি কঠিন অনুভূতি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ভালোবাসা একটি কঠিন অনুভূতি।পৃথিবীতে এমন কেউ বলতে পারবে না যে সে জীবনে কারো প্রেমে পরেনি। প্রতিটা মানুষ জীবনে একবার না একবার প্রেমে পরে। আমি ও প্রেমে পরেছিলাম।প্রেম সবার মনেই নাড়া দেয়।আমার মনেও দিয়েছিল।এমন ভাবে দিয়েছিল যে আমার মন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নিজেকে শুধু কষ্টের মাঝেই পাই।তাই তো নামের সাথে কষ্ট নিয়ে ঘুরছি। .-. যুগে যুগে ভালোবাসার ইতিহাসে রয়ে গেছে কিছু নাম।যারা চিরকাল চিরঅম্লান হয়ে থাকবে। * নিজের চেয়েও ১০ বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার কারনে সমাজচ্যুত হয়ে পরিবার ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে হয়েছিল চীনের লিও জুজি আং কে। সেই গুহায় যাবার পথ করতে জুজি আং নিজের হাতে বানিয়ে ছিলেন ৬০০০ সিঁড়ির রাস্তা। *** সেই এক অমর প্রেমের গল্প। .-. প্রায় সময় অনেকেই জানতে চায় ভালোবাসা কেন টিকে না? যেকোন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সবার আগে প্রয়োজন একে অপরেব প্রতি বিশ্বাস রাখা। আর ভালোবাসার মতো একটা সম্পর্কে যদি বিশ্বাসই না থাকে তাহলে কিভাবে টিকবে?? ভালোবাসা টিকেয়ে রাখতে বিশ্বাস অর্জন করার পরই দরকার সাহস,শক্তি,মনের জোর। লিও জুজি আং এর ভালোবাসায় বিশ্বাস ছিল,মনে জোরছিল তাই সে ভালোবেসে সার্থক হয়েছে। * আপনি কি পারবেন লিও জুজি আং এর মতো?? .-. ভালোবাসার নামে মিথ্যা প্রেমের অভিনয় কখনো কখনো তছনছ করে দেয় সবকিছু। ভালোবাসা কি কখনো পাওয়া না পাওয়ার আনন্দ বেদনার গল্প হতে পারে? না..... সবাই ভালোবেসে সুখী হতে চাই।কিন্তু কিছু কিছু ভুল এবং অপারগতা ভালোবাসার পথে বরাবরই বাধাঁ হয়ে দাড়িঁয়েছে এবং দাঁড়াবে। যে বাঁধা পেরুতে পারবে সেই জয়ী হবে। .-. মায়া আমাকে অনেক ভালোবাসতো।হয়ত আজও ভালোবাসে। জিজ্ঞাস করেছিলাম,আচ্ছা আমাকে কেন এত ভালোবাসো??আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য বলো? যার কোন স্বপ্ন নেই,কোন আশা নেই,যার যাত্রা ঠিকানা বিহীন পথে তাকে কেন এত ভালোবাসো? মেয়েটি কোন উত্তর দেয়নি সেদিন। .-. নামটা যেমন মায়া ঠিক দেখতে ও অনেক মায়াবী।মনে হয় মায়া নামটা মায়ার জন্যই বরাদ্দ ছিল। তাহলে কেন আমি মায়া কে ভালবাসতে পারিনি?? * হয়ত সেদিন ভালোবাসার কথা বলতে পারতাম।কিন্তু ভালবাসলে তো আর হবে না ভালোবাসা টিকিয়ে রাখতে হবে। আর ভালোবাসা টিকিয়ে রাখার মত সাহস শক্তি কোনটাই আমার ছিলনা। .-. মায়া কে হয়ত সেদিন আমি আবেগ এর তাড়নায় বলতাম ভালবাসি।কাছে টেনে নিতাম....... কিন্তু কয়দিন পর যখন বাস্তবের মুখো-মুখি হতাম তখন হয়তো পারতাম না মায়া কে ধরে রাখতে,আমি যে একটা কষ্টের ফেরীওয়ালা। .-. আমি অবাক হয়েছিলাম মায়ার নিষ্পাপ ভালবাসা দেখে,আমি অবাক হয়েছিলাম মায়ার নিখুঁত ভালবাসা দেখে!!! মায়া বলতো কেন এত ভয় ভালবাসতে? ভালবাসা তো মানুষ কে বাঁচতে শিখায়। .-. ঠিক তাই ভালোবাসা মানুষকে বাঁচতে শিখায় কিন্তু সবাই কে না। আমি দেখেছি ভালোবাসা না পেয়ে মানুষকে কাঁদতে অনেক রাত। আমি দেখেছি অবুঝ মন কে ভালবাসার আগুনে পুড়তে অনেক দিন! আমি দেখেছি নিয়তির সামনে ভালবাসা কে হেরে যেতে। আমি দেখেছি ভালবাসার মানুষকে হারিয়ে মানুষকে অসহায় হয়ে পড়তে। আমি দেখেছি ভালবাসার মানুষটি কে হারিয়ে বোবা মন কষ্ট নিয়ে বেঁচে থাকতে। .-. ভালবেসে আমি পারিনি সেদিন মায়াকে বুকে জড়াতে।নিয়তির বাঁধনে আমার হাত বাঁধা ছিল। .-. আপনি কি জানেন... পৃথিবীতে কষ্টকর সব কাজের মধ্যে সবচেয়ে কষ্ট হলো কাউকে মিস করা? কাউকে ভালোবাসার আগে একবার ভাববেন তা না হলে কিন্তু পৃথিবীর অন্যতম কষ্টটা আপনাকেও বহন করতে হবে সারা জীবন। .-. টাইটাইনিক মুভির রোজ আর জ্যাক এর কথা মনে আছে মৃত্যুর আগ পর্যন্ত দুইজন এক সাথেই ছিল। রোজ ইচ্ছে করলেই নিরাপদে চলে যেতে পারতো কিন্তু জ্যাক কে ছেড়ে যায়নি রোজ। যেখানে চার পাশে মৃত্যুর যন্ত্রনায় ছটপট করছিল মানুষ সেখানে জ্যাক আর রোজ দুইজন-দুইজনের হাত ধরে ছিল। মরলে এক সাথে মরবে আর বাঁচলে এক সাথেই বাঁচবে। .-. আসলে এটাই সত্যিকারের ভালোবাসা... ভালোবাসার মানুষ কে ছেড়ে চলে যাওয়া কে ভালোবাসা বলে না। যাকে আপনি ভালোবাসেন তার সাথে সুখে দুঃখে চিরদিন থাকা কে ভালোবাসা বলে। কাউ কে ভালোবাসার আগে আপনাকে তৈরি থাকতে হবে ভালোবাসার মানুষকে পাবার জন্য যুদ্ধ করতে। মৃত্যুর আগ পর্যন্ত যদি এক সাথে না থাকা যায় ভালোবাসার মানুষের সাথে তাহলে এই ভালবাসার মানে কি বলেন? .-. আসলে ভালো বাসতে যতটা সহজ টিকিয়ে রাখা ততটাই কঠিন। ভাল সবাই বাসতে জানে কিন্তু টিকিয়ে রাখতে জানে কয়জনে? .-. ভাল থাকুন। সুস্থ থাকুন। ভালোবেসে ভালোবাসার মানুষ এর সাথেই থাকুন। নিরাপদে রাস্তা পারাপার হন। .-. লিখেছেনঃ Sumon Rahman(কষ্ট এবং আমি সুমন) .-.


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৩ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসা একটি কঠিন অনুভূতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now