বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি রান্না করতে পারি না, আম্মু আমাকে রান্না করতেও দেয় না। কিন্তু আম্মু রান্না করার সময় আমি চুপি চুপি সব শিখে রাখি, তোমায় রান্না করে খাওয়াবো বলে! তুমি রাঁধতে পারো, তাতে কি?
আমি তোমায় নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই!
.
আমি না খেয়ে থাকতে পারি না, ক্ষুধা সহ্য হয় না। কিন্তু তোমার ফেরার অপেক্ষায় না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে পারবো, একসাথে খাবো বলে!
.
আমি কাপড় কাঁচতে পারি না। চরম বিরক্তি নিয়ে নিজের কয়েকটা কাপড় যখন কাঁচতে যাই, তখনই মনে পড়ে "আমি এসব না পারলে ওর কাপড় কিভাবে ধুয়ে দিবো?"
তখন সব বিরক্তি কোথায় যেন উধাও হয়ে যায়!
.
নাক ফুঁটো করিনি, সেটার কথা ভাবলেও ভয় লাগে! কিন্তু তোমার কথা মনে পড়লে সেই ভয়ের মাঝেও সুখ খুঁজে পাই, তোমার জন্য সেই ভয় আর ব্যথা ভুলে নাকফুল পড়তে ইচ্ছে হয়!
.
এক হাতে চুড়ি পড়ার খুব শখ ছিল। কিন্তু কোথায় যেন শুনেছিলাম, এক হাতে চুড়ি পড়া ভালো না, স্বামীর অমঙ্গল হয়। মাঝে মাঝে কেন যেন এসব কুসংস্কার মানতে ইচ্ছে হয়! চুড়িগুলো সাজিয়ে রেখেছি, বিয়ের পর দু'হাতে পড়বো বলে!
.
আমি সুন্দরী না, সুন্দর করে সাজতেও পারি না। যে পাগলিকে তুমি ভালোবেসেছো সেই পাগলি হয়েই থাকতে চাই। রূপচর্চার পেছনে এত্ত এত্ত সময় খরচ করতে পারবো না, সেই সময়টুকু তোমায় দিতে চাই। আমি সাধারণ হলেও তোমার প্রতিটা মুহূর্তকে অসাধারণ বানিয়ে দিতে চাই!
.
আমাকে কিছু দেওয়ার সময় দামী-কমদামী নিয়ে ভাবতে হবে না, কারণ তোমার দেওয়া সবই আমার কাছে দামী। আর তার চেয়েও বড় সত্য, তুমিই আমার সেরা উপহার...
.
কত স্বপ্ন দেখি, কত রকম শখ হয়! সবকিছুতেই জড়িয়ে থাকো তুমি...
হয়ত অনেক কিছুই পারি না, কিন্তু নিজের সর্বোচ্চটুকু দিয়ে তোমায় ভালোবাসতে পেরেছি!
আর যেগুলো পারি না, সেগুলোও শিখে নিবো। জানো তো, ভালোবাসলে সবই পারা যায়...!
.
শুধু তুমি এমনই থেকো...
যখন বুঝার কেউ থাকে না, সাপোর্ট দেওয়ার মত কেউ থাকে না, সেই সময়টাতেও একমাত্র তোমাতেই ভরসা পাই...
এতগুলো বছরেও ভালোবাসা, বিশ্বাস, কোনোকিছুরই কমতি হতে দাওনি। দিও না কখনো...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now