বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার সামনে বসা মেয়েটি
আমার দেখা দ্বিতীয় কোনো সুন্দরি মেয়ে
আমরা কফিশপে বসে আছি
বাবা বারবার বলায় ইচ্ছা না থাকা সত্ত্বেও এখানে
আসতে হলো
-আমি সামিরা(মেয়েটি)
-জ্বী,আমি ইভান
এরপর কিছুক্ষন কথা বলে এসে পড়লাম
আমি রিফাত।ইভান রিফাত।পড়ালেখা শেষ করা মাত্রই
বাবা তার ব্যবসা আমার কাধে তুলে দিয়েছেন।পরিবারে
শুধু মা বাবাই আছে।তারা এখন আমার বিয়ের জন্য উঠে
পড়ে লেগেছেন।
কিন্তু
আমি বিয়ে করতে চাই না।আমি এখনো অরনি কে
ভালবাসি।তাকে এখনো ভুলতে পারি নি।
আমার দেখা প্রথম কোনো সুন্দরি মেয়ে....
তখন আমি অনার্সে।পড়ালেখায় খুব ভাল ছিলাম।আর
আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরি মেয়ে অরনি।প্রথমদিন
থেকে লক্ষ করছি,তার পাশে সবসময় ছেলেরা ঘুর ঘুর করে।
শুধুমাত্র আমি ছাড়া।আমি কারো সাথে তেমন কথা
বলতাম না।আমার একা একা থাকতে ভাল লাগত।তাই
সবাই আমাকে নিয়ে অনেক ইন্টারেস্ট।অরনিও...
এই ইন্টারেস্ট থেকে আমাদের ফ্রেন্ডশিপ তারপর প্রেম
গড়ে উঠে।
একদিন ক্লাস শেষে....
-ইভান,তোমার সাথে আমার যায় না (অরনি)
-মানে...??
-আমি এই রিলেশন এখানে ব্রেক করতে চাই
-কিন্তু কেন...??
-দেখ,আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কত স্মার্ট। তাদের
চুলের কি স্টাইল,তাদের হাতে কত দামি
স্মার্টফোন,তারা বাইক নিয়ে ঘুরে ফিরে। আর তুমি....
-ওকে,যাও
খুব ভালবেসে ছিলাম তাকে।তাই আর কোনো দিন তার
সামনে যাইনি।
আর সবেমাত্র পড়াশুনো শেষ করেছি আর বাবা মা আমার
বিয়ের জন্য তাড়াহুড়ো শুরু করছেন
তাই সামিরা নামের মেয়েটির সাথে দেখা করতে যেতে
হলো।
বাবা মা চায় সামিরা এই ঘরে আসুক।মা বাবার ইচ্ছা
থাকায় না করতে পারি নি
দিন যেতে লাগল আর সামিরাও এই ঘরে বউ হয়ে আসল।
আমি ভাবছিলাম হয়ত সামিরাও আমাকে অরনির মত
দেখতে চায়।
কিন্তু না...
সামিরা আমাকে এমনি দেখেও কিছু বলে না। মেয়েটা
আমার মা বাবার কত খেয়াল রাখে। আর আমাকে অনেক
ভালবাসে।
আর আমি
বিয়ের পর থেকে তার সাথে তেমন কথা বলিনা।
তার আবদার গুলোও পূরন করি না।তারপরও সে কত
কেয়ারিং আমার প্রতি।
তাই ভাবলাম
জীবনে না হয় আরেকটা রিস্ক নিয়ে নিই
আজ সামিরার হাত রেখে বলতে ইচ্ছে হলো..
আমি তোমার কাছে নিজকে সমর্পন করতে চাই
তুমি আমার কোমল স্পর্শহীন রিদয়ে জ্বালিয়েছ স্বপ্নের
প্রদীপ
আমি হারিয়ে যেতে চাই তোমার মাঝে..
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now