বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
[1]
..
..
সকাল ৭:৩০...
ছেলেটি গোসল করে এসে দেখে
প্রতিদিনের মত বিছানায় স্যুট, টাই,
ঘড়ি, ল্যাপটপ, মানিব্যাগ
সব গুছিয়ে রাখা।সব কিছু নিয়ে বের
হয়েই
দেখবে টেবিলে নাস্তা রেডি।
নাস্তা টা করেই
দরজার কাছে গিয়ে শুধু বলবে,
ঘুমালে মেইন দরজা লাগিয়ে
ঘুমাইও।
বলেই অফিসে চলে যাবে.....
আসবে রাত ৮:৩০ এ।
এসেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছুক্ষন
টিভি
দেখবে।
৯:৩০ এ টেবিলে গিয়ে দেখবে
ডিনার রেডি।ডিনার
করে তারপর ছাদে যাবে।রাত ১১:৩০
টায় রুমে
এসে ঘুমিয়ে পড়বে।
..
...
আর মেয়েটি,
সকাল বেলা খুব সকালে উঠার
অভ্যাস মেয়েটির। ঘুম
থেকে উঠেই গোসল করে নাস্তা
বানাতে যায়।
তার আগে ঘড়িতে ৭টার এলার্ম
দিয়ে দেয় যেন
ছেলেটির ঘুম ভাঙে। ছেলেটি ঊঠে
গোসল
করতে গেলে মেয়েটি রুমে এসে
কাপড়
গুলো বিছানায় সাজিয়ে রেখেই
টেবিলে নাস্তা
সাজাতে চলে যায়।
ছেলেটি রেডি হয়ে ঠিম ৭:৪৮
মিনিট এ বের হয় রুম
থেকে আর নাস্তা করতে বসে।
ছেলেটি নাস্তা শেষ করে ৮টায়
তারপর অফিসে
যাবার আগে দরজায় দাড়িয়ে
বলবে.....
"ঘুমালে মেইন দরজা লাগিয়ে
ঘুমাইও"..
..
...
ছেলেটি অফিস যাওয়ার পর
মেয়েটি সারা বাড়ির কাজ
করে দুপুরে লাঞ্চ বানিয়ে বসে
থাকে ছেলেটির
একটা ফোনের জন্য।ছেলেটি ফোন
করে না।
মেয়েটি উদাস হয়ে বিকেলের
দিকে লাঞ্চ করে
নেয়।তারপর আবার ভাবনায় ডুবে
যায়।
রাত ৮:৩০ এ ছেলেটি আসবে
চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে টিভি
দেখতে
বসবে আর মেয়েটি কিছুক্ষন পর এক
কাপ চা এনে
দিয়ে, চলে যাবে চেঞ্জ করা কাপড়
গুলো
গুছিয়ে রাখতে।
রাত ৯:৩০ মেয়েটি ডিনার রেডি
করে রাখবে
ছেলেটি এসে খেয়ে ছাদে চলে
যাবে আর
মেয়েটি বেলকনি তে গিয়ে বসে
জোস্না
দেখবে....
ছেলেটি আর মেয়েটি দুজনেই একই
ছাদের
নিচে....একই জোস্না দেখছে........
আলাদা ভাবে....
সম্পর্কে কি হয় তারা???
তারা সম্পর্কে স্বামী স্ত্রী....
৩মাস হয়েছে তাদের বিয়ের....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now