বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসা (৪র্থ)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Bad Boy (০ পয়েন্ট)

X ... নজরুল সাহেবের ছোট ছেলের জন্য পাত্রী দেখতে এসেছে।পাত্রী মাশাল্লাহ অনেক সুন্দরী শিক্ষিতা, রুপে গুনে অনন্য। তাই তিনি বিয়ে পাকা করে গেছেন। তার ছেলে পাত্রী না দেখেই বিয়ের জন্য রাজি... এদিকে পাত্রী ও পাত্রকে দেখতে চায় নি। কথা বলে পরিচিত হতেও চায় নি।তাই বিয়ে টা শুধু মাত্র মুরুব্বিদের কথাতেই হয়ে যায়। .. ... বাসর ঘরে বসে আছে মেয়েটি। রাত ১:৩০বাজতে চললো। মেয়েটির অনেক কথা বলার আছে ছেলেটিকে... অনেক দেরি করে ছেলেটি বাসর ঘরে আসলো। তারপর মেয়েটি তার জীবনের কথা বলে ফেললো এক নিশ্বাসে আর বললো যে সে তার ইচ্ছাতেই বিয়ে করেছে কিন্তু সে তার প্রথম ভালবাসা কে আজীবন ভুলতে পারবে না। সে একটা ছেলেকে ভালবাসতো কিন্তু ছেলেটি তাকে ধোকা দিয়েছে। তবুও সে সেই ছেলেটিকেই ভালবাসে মন থেকে এবং ভালবেসে যাবে। .. ... ছেলেটি এতটাই অবাক হল যে কিছুই বলার ভাষা খুজে পাচ্ছিল না।বাসর রাতে বউয়ের মুখে তার সাবেক প্রেমিকের প্রতি ভালবাসার কথা শুনার ভাগ্য হয়তো বাঙালী পুরুষদের খুব একটা হয় না। কিন্তু ছেলেটি মনে মনে অনেক খুশি।কারন ছেলেটি কখনো বিয়েই করতে চাইতো না।তাই তার পরিবার থেকে জো করে বিয়ে টা দিয়ে দেয়া হয়ছে।কারন ছেলেটি অন্য একটা মেয়েকে মনে প্রানে ভালবাসে। কিন্তু মেয়েটিকে সে কখনোই পাবে না। তাই ভেবেছিল আর কখনোই বিয়ে করবে না। ছেলেটিও মেয়েটিকে তার সব কথা বলে ঘুমিয়ে পড়ে।কয়েক দিন পর ছেলেটির ছুটি শেষ হয়ে গেলে বউ নিয়ে ঢাকায় নিজের কর্মস্থানে আসে। .. ... তারপর তাদের মধ্যে দিনের খুব প্রয়োজনীয় ২-১টা কথা ছাড়া আর কথা হয় না। মেয়েটি সারাদিন তার পুরোনো প্রেমিকের কথা ভেবেই সারাদিন বিষন্বতায় দিন কাটায় বেলকনিতে বসে।আর ছেলেটিও নিজেকে যন্ত্রমানব বানিয়ে নিয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ ভালোবাসা (৪র্থ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now