বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভালোবাসা❤
20 September 2019
হয়তো আমার বিয়ে তোমার সঙ্গে হবেনা????
অন্য কারো সাথে হবে যাকে আমি চিনিনা জানিনা।
আমার অনিচ্ছা থাকা সত্বেও সে আমাকে ছোঁবে, আমি চাইলেও কিছু করতে পারবোনা ঐ শক্তি আমার থাকবেনা আমার অনেক ঘৃণা লাগবে কারন আমাকে অন্য কারো ছোঁয়ার কথা ছিলো যখন তাকিয়ে দেখবো এটা সে না অন্য কেউ। তখন ঘৃণায় আমার বমি আসবে। কিন্তু আমি পারবোনা বমি করতে। আমি কান্না করবো কিন্তু সে ভাববে আমি সুখের কান্না করছি। কিন্তু সে বুঝবেনা এভাবে প্রতিদিন একএকটা রাত আমার কাছে ধর্ষণের রাত।
কিন্তু তখন আমার যে কিছু করার নেই। আমি একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি। প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে। কিন্তু আমিতো তোমার পরিবার নিয়ে স্বপ্ন দেখাছিলাম। তাদের মন জয়ের স্বপ্ন দেখাছিলাম অথচ দেখো কিছুই হলনা।
একসময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাবো। তারপর হঠাৎ একদিন জানবো আমি মা হবো। এটা তো একটা নারীর জীবনের সবচেয়ে সুখের দিন, কিন্তু আসলেই কি আমি ঐদিন সুখী হবো.......?
না হবোনা। চিৎকার করে কাঁদিতে ইচ্ছা হবে কারণ বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন না। তাও ওকে দুনিয়ায় অনেতে হবে কারন ওর তো কোনো দোষ নেই। ও ভূমিষ্ট হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে। একসময় ওকে বড়ো করা, স্কুলে নিয়ে যাওয়া, তাকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে 50 পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারবোনা।
এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে তখন লুকিয়ে-লুকিয়ে কাঁদবো তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাবো। এইভাবে সময় কেটে যাবে। তারপর হয়তো কোন এক রাতে ঘুমের মধ্যেই পরলোকগমন করবো। হয়তো তুমি সেদিন জানবেনা। হয়তো আমার কথা মনে করে তুমিও কোনো এক বর্ষামূখর দিনে চোখ ভেজাবে। না হয় ভেজাবেনা।
কিন্তু আমার মনের কথা গুলো অব্যক্তই থেকে যাবে.......
তবুও মনে মনে বলবো তুমি ভালো থেকো ????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now