বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দরিদ্র থেকে উচ্চবিত্ত, প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। প্রতিটি মানুষই চায় তাদের জীবনে এমন একজন আসবে, যে তার সুখ-দুঃখের সাথী হবে। সময়-অসময়ে সব সময় পাশে থাকবে।
খুব ভাগ্য করে জন্মালে মানুষের এ স্বপ্নটি পূরন হয়। খুব কম মানুষই তার পছন্দের মানুষের সাথে জীবন পার করতে সক্ষম হয়। এখানে এসে পৃথিবীর অজস্র মানুষ ঠিক এখানে এসে হোঁচট খায়।
জীবন রাঙাতে অনেকেই আসার চেষ্টা করে। অনেকে তোমার উপর সুযোগ নিতে চাইবে। তবে তুমি সে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবেনা। তোমাকে বেছে নিতে হবে পারফেক্ট কাউকে, যে তোমার যোগ্য। যদি যোগ্য নাও হয়, তোমাকে যোগ্য বানিয়ে নিতে হবে।
যে তোমার জীবন থেকে তোমাকে রেখে চলে গেছে, সে কখনোই তোমার ছিলো না। সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসতে পারেনি। তার ভালোবাসায় ছিলো টাইম পাসের গল্প। যদি সত্যিই সে ভালোবাসতো তোমায়, তাহলে কখনোই সে তোমাকে ছেড়ে যেতো না।
সো, যে চলে গেছে তাকে ভুলে যাও। সময় থাকতে বদলে যাও, ঘুরে দাড়াও। যে তোমার জন্য উপযুক্ত, তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু কর। একসাথে তাকে নিয়ে পথ চলার স্বপ্ন বোনা শুরু কর।
তবে জীবনের কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বেনা। সব পরিস্থিতি মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় রাখতে হবে মনে। কতজন আসবে-যাবে, তাই বলে হতাশ হয়ে বসে থাকলে চলবেনা। তোমাকে তোমার মতো করে এগিয়ে যেতে হবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now