বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঠিক নির্বাক পুতুলের মত কবরের পাশে বসে আছি।এখন আমার কি করা উচিত??
কাঁদব নাকি চিৎকার করব?
আচ্ছা কষ্টগুলো কি সব দল বেধে আসে।
হয়ত তাই আজ মাও আমার পাশে নেই।
বাড়ি ফিরতে না ফিরতেই বৃষ্টি শুরু।
বলতে গেলে It's raining cats & dogs...
এরমধ্যে বুঝতে পারলাম আমার তমালদ্বয় উষ্ণ জলে সিক্ত হয়ে যাচ্ছে।।
"
"
" মা চলে যাওয়ার এই এক বছরে কেমন জানি বদলে গেছি।কিছুই ভাল লাগে না।
বিথীর সাথেও এখন যোগাযোগ নেই।
এই বৃষ্টিতে আমাকে দাড়িয়ে থাকতে দেখলে হয়ত বলত "দাড়াও আমিও আসছি।
"কিন্তু আজ বিথীও আমার থেকে খুব দুরে।হয়ত সেই মানুষটার সাথে আজ বৃষ্টি বিলাস করছে যার সাথে কয়েকদিন আগেই শুরু করেছে নতুন এক জীবন।
কথাগুলো ভাবতে ভাবতে ঘরে ঢুকে দেখি বাবা খুব শান্ত হয়ে বসে আছে।
আসলে বছরের এই দিনটা বাবা এরকমই থাকে।
"
"
" কারন সুখে দুঃখে যে মানুষটার সাথে ২৫ টা বছর কাটিয়েছে শত ঝড় পাড়ি দিয়েছে।
তাকে ভোলা তো এতো সহজ নয়।
কখনো কষ্টে কখনো না খেয়ে ছিল তবুও দুজনার দুটি হাত আলাদা হয়নি।
কিন্তু আমার হাতটা আজ খালি।
খালি মুঠোর ভিতর হাতড়ে বেড়াচ্ছি সপ্ন,বেঁচে থাকার শক্তি।
"
"
" সন্ধ্যাকে আগমন জানাতে আকাশ দুহাত দিয়ে ছড়িয়ে দিয়েছে রক্তিম আভা।
আর কিছু ভাবতে ভাল লাগছে না।
সিগারেটের প্যাকটা নিয়ে চলে এলাম ছাদে।
আবারও বৃষ্টি কিন্তু আমার নেত্র থেকে।
আগেও সিগারেট খেতাম দু একটা।
এখনও খাই বেশি না,দু এক প্যাক এক রাতেই শেষ।
এখন তো বাধা দেবার মত কেউ নেই,"বিথী", তুমিও নেই।
আকাশটা মেঘলা,তাই তারা দেখতে পাচ্ছি না।
মাকেও তাই দেখছি না,মা চলে গিয়েছে তবুও আজও তার ভালবাসাটুকু রেখে গিয়েছে।
"
"
" কিন্তু তুমি চলে গিয়েছে সাথে নিয়ে গিয়েছে এক মুঠো ভালবাসা।এতটা কৃপণ হতে পারলে!কি হত যদি আমার রিক্ত হাতে রেখে যেতে শুধু একটুখানি ভালবাসা।।
দীর্ঘশ্বাস...একের পর এক দীর্ঘশ্বাস আকড়ে ধরছে আমায়।আকাশপানে চেয়ে শুধুই ভাবছি "এটাই কি আমার পাওনা?হয়ত বা।।তবুও ভালো থাকো তুমি।
ভালো থাকুক ভালবাসা "ভালবাসার নোনা জলে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now