বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাঝে মাঝে মনে হয় শত বছর ধরে পৃথিবীতে মানুষ টিকে
আছে ভালোবাসার জন্যে।
একে অন্যের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালবাসা,
পরিবারের প্রতি ভালোবাসা, কাজের প্রতি
ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি
ভালোবাসা...ইত্যাদি। এই জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি,
উন্নতি সব কিছু পেছনের প্রেরণা হল ভালোবাসা।
ভালোবাসা যতদিন থাকবে পৃথিবী আর সকল প্রাণ বেঁচে
থাকবে দুর্দান্তভাবে। এগিয়ে যাবে একটু একটু করে
আলোর দিকে। আবার, মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে
ভালোবাসা বলতে আসলে কিছুই নেই। সবই বিভ্রম। একটা
মুখোশ। আমাদের মনকে এক টাইপের প্রবোধ দেওয়া হয়,
যার নাম 'ভালোবাসা'। আমরা ভালোবাসা নামের
অনুভুতিটাকে ছুঁয়ে দেখতে পারিনা। শুনতে পারি না। শুধু
বিশ্বাস করতে পারি। শুধু অনুভবে রাখতে পারি। আমরা
মনে করি,
এই মানুষটা আমাকে ভালোবাসে তার মানে ওর উপর
আমি নির্ভর করতে পারি। ওকে বিশ্বাস করি পারি। ও
আমার কোন ক্ষতি হতে দিবে না কিংবা আমি আর ও
সারাজীবন একসাথে থাকবো। আসলে হয়তো পুরো
বোধটাই একটা বিভ্রম। যার কোন যুক্তি নেই। কারণ নেই
কিংবা হয়ত কিছুই নেই। নইলে সময়ের সাথে এই
ভালোবাসার সংজ্ঞা কেন বদলে যায়? কেন একই
পরিবারের মানুষগুলো, একই দেশের মানুষগুলো একে
অন্যের সাথে দ্বন্দ সৃষ্টি করে? যার সাথে বসন্তের পর
বসন্ত কেটেছে সেই কীভাবে বদলে যায় আচমকাই?
ভালোবাসা হয়ত একটা অদৃশ্য আশার নাম। যা যুগ যুগ ধরে
মানুষ নিজেদের দরকারে লালন করছে। নিজেদের
প্রয়োজনেই তারা একে অপরে রকাছে আসছে কিন্তু
প্রয়োজন না বলে সেটাকে বলছে ভালোবাসা।
এতোকিছুর পরেও কেন যেন আমরা সবাই দিনশেষে
ভালোবাসার কাঙাল। সে কারণেই হয়তো আমরা ভাবি,
কারো ভালবাসায় জীবনে হয়তো অনেক কিছুই আসে যায়
কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now