বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার ডায়েরি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X আমি রাফসান।ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ করে একটা ব্যাংকে জব করতেছি।আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে যার নাম উপমা।আমাদের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে।আমি কখনও ভাবিনি ও কখন আমার মত অগোছালো ছেলের বন্ধু হবে।কিন্তু ওর মত মেয়ের বন্ধু না হয়ে পারাই যায় না।ওর কথা চুতরতার জন্য যে কেউ ওর বন্ধু হতে বাধ্য।সুন্দরই যাচ্ছিল আমার জীবনটা।দুজনে একসাথে কলেজ পার করলাম।ভার্সিটিতে উঠলাম।ভাগ্যক্রমে একি ভার্সিটিতে চান্স পেলাম দুজনে।এভাবেই যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে আমি তাকে অনুভব করতে শুরু করলাম যাকে আমরা ভালবাসা বলি।আমার মনে হল তাকে ছাড়া আমার চলবেই না।ভাবলাম তাকে বলে দিই আবার ভাবলাম সে যদি আমাকে ভুল বুঝে।একদিন সে আমাকে ফোন করে বলল আমার সাথে দেখা করতে চায় আর একটা গুরূত্বপূর্ণ কথা বলতে চায়।আমি ভাবলাম আজকে আমি তাকে ভালবাসার কথা বলে দিব।বিকেলে দেখা করতে গেলাম তাকে দেখে মনে হল সে অনেক খুশি।আমি উপমাকে বললাম তোর গুরূত্বপূর্ণ কথা আগে বল তারপর আমিও তোকে একটা কথা বলব।তখন উপমা বলল সে রিলেশনে জড়িয়ে গেছে আর যার সাথে জড়িয়েছে তার নাম রিয়াদ আর সে নাকি আজকে অনেক খুশি কারণ সে তার মনের মানুষ খুজে পেয়েছ।এটা যখন আমি শুনলাম তখন মনে হল আমার বুকের উপর দিয়ে কেউ ছুরি বসিয়ে দিয়েছে।মনে হচ্ছিল তখনই কান্না করে দিই কিন্তু কোন মতে নিজেকে নিয়ন্ত্রণ করলাম।আমি তাকে congrats বললাম।আর সে আমাকে আমার গুরুত্বপূর্ণ কথা বলতে বলল তখন আমি তাকে বললাম তেমন কিছু না বললাম আমার একটা টিউশনি হইছে।তারপর সেদিন বাসায় চলে আসলাম।আমি একটা ডাইয়রি ব্যবহার করতাম যেখানে নিজের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত লিখে রাখতাম।সেদিনকার ঘটনা গুলো যখন লিখছিলাম তখন খুব কাদছিলাম মনে হয়েছিল জীবনে প্রথম কাউকে ভালবাসলাম তাকেই পেলাম না।তখন মনে হল ভালবাসা শুধু ভালবাসার মানুষকে আপন করে পাওয়া নয় ভালবাসার মানুষকে সুখি দেখতে পারাও ভালবাসা।আর আমি ওকে ভালবাসার কথা না বলে এভাবে একতরফা ভাবে ভালবেসে যাব কারণ আমার এই একতরফা ভালবেসে যাওয়াও একধরনের ভালবাসা।তাকে আর ভালবাসার কথা বলা হয় নি।এভাবে চলতেছিল জীবনটা বন্ধুত্বের মধ্য দিয়ে।মাঝখান উপমার বিএফ স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে গেল আর ওকে বলেছিল এক বছর পর এমবিএ করে চলে আসবে।তখন উপমা আমার কাছে এসে কেদেছিল আমি তাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে নিয়ন্ত্রন করেছিলাম।বিবিএ কমপ্লিট করে এখন আমি আর উপমা জব করি।আর একবছর পার হয়ে গেল,আজকে রিয়াদের আসার কথা তাই উপমাকে নিয়ে এয়ারপোর্টে গেলাম ও বাইরে অপেক্ষা করতে লাগলাম।বাইরে যখন রিয়াদ আসল সাথে একটা মেয়ে ছিল আর আমরা ভেবেছিলাম হয়ত বন্ধু। কিন্তু সে যখন আসল আর বলল এটা তার ওয়াইফ কিছুদিন আগে বিয়ে করেছে।তখন আমি আর উপমা খুব অবাক হইগেছিলাম বিশ্বাস করতে পারতেছিলাম না রিয়াদ উপমাকে ধোকা দিবে।যখন উপমা আর আমি আসছিলাম তখন সে আমাকে ধরে খুব কাদছিল।আমিও তার কান্না সইতে পারছিলাম না কিন্তু নিজেকে সামলিয়ে ওকে ঠিক করলাম কোন মতে।আর এখন এভাবে চলতেছে আর ওর প্রতি কেয়ারটা আগের থেকে বেশি করতে লাগলাম যাতে একাকিত্ব বোধ না করে।আজকে মনটা খুব খারাপ আমার ডায়রীটা হারাইগেছে কাল।কালকে যখন উপমার সাথে দেখা করতে গেছিলাম তখন নিয়ে গিয়েছিলাম কোথায় ফেলে আসছিলাম মাথায় আনতে পারতেসি না।আজকে আবার উপমা ফোন করে বলল দেখা করতে।আমি বললাম ঠিক আছে।গেলাম মনটাও খারাপ আর উপমা বলল মন খারাপ কেন??আমি বললাম তেমন কিছু না।এমনে মন খারাপ।তারপর বলল তোর মন খারাপের কারণ কি এই ডায়রী।আমি অবাক হায় হায় ডায়রী ওর কাছে কেমনে??ওত সব পরে ফেলছে।তখন ও বলল তুই এখানে যা লিখসিস তা কি সত্যি।আমি শুধু আমতা আমতা করতে লাগলাম।তারপর সে আমাকে বলল তুই আমাকে ভালবাসছ এতদিন বলস নাই কেন??আমি তখন ও আমতা আমতা করতে লাগলাম।আমি যখনই তাকে সরি বলব তখনই সে আমাকে জড়িয়ে ধরল।আর বলল তুই আমার যোগ্য জীবন সাথি হবি কারণ তুই আমার ভাল খারাপ সবসময় সাথে ছিলি।আরও বলল শুন তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠা।তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল খুশিতে আর আমি বললাম পাঠাব।আমি কখনও আশা করি নাই ওকে পাব কিন্তু ভাগ্য ঠিকই আমাকে ওর সাথ মিল করিয়ে দিল।এইজন্য আল্লাহকে অসংখবার ধন্যবাদ দিয়েছি।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৯ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার ডায়েরি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now