বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার চিঠি...৭

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X তুমি কেমন আছ; হয়ত ভাবছ এ কথা জিজ্ঞেস না করলেও পারতাম। তোমরা যুগলদ্বয় কোনো সময় খারাপ থাকতে পার না। কি এ কথা বললে তোমার হয়ত অত্যুক্তি হবে না? জানি হবে না। আমার ভালোবাসার সীমানা লঙ্ঘন করলেই হয়ত তোমার মনের মানুষের তাক করা বুলেট যেখান তোমাকে এত ভালোবাসার উদয় হয় ঠিক সেখানে বিঁধবে। তুমি তো ভালো করেই জান, তোমাকে আমি প্রতিদিন আঁকি দুঃখের ক্যানভাসে পরিপূর্ণতা দেয় নীরব চোখের জ্বলে। হয়ে যায় নিরুদ্দেশ শূন্যতা বুকে নিয়ে, একেবারে ফুল্কার ঢাকঢোল পিটিয়ে আমার প্রেমের রাজ্যে। তুমি জুঁই, তোমার সুবাস না হয় দিতে পারবে জানি। অনুতপ্তের সুবাস একটু... দিও বন্ধু; তাতে তবুও এই চাতক পরান। বিশ্রাম পাবে, মরুভূমিতে ফুল ফুটবে দ্বিপ্রহরে। আর সে অনুতপ্তের রঙ সাজিয়ে কিছুটা ভালো থাকব স্বপ্নাশ্রিতের মতো। ভালোবেসে না পাওয়ার বিরহের অশ্রুসিক্ত চোখের পানির জোয়ার হয়ত ভাসাতে পারবে না; তবে ডোবাতে পারবে তোমাকে ঝরনার জ্বলে। তোমার সঙ্গে কিছুদিন কথা না হলে কেন বল আমি অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে গেছি। যখন তোমাকে প্রথম দেখে মনের ভেতর ভালোবাসার ছন্দপতন ঘটে, সেই ক্ষণ থেকে বিষাদের তীক্ষè খড়গের সূক্ষ্ম আঁচড়ে হৃদয়ের শুদ্ধ চাওয়া ক্ষয়ে ক্ষয়ে বিদ্ধ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর আমি তখনোই বুঝতে পারি পবিত্র ভালোবাসার লাভ-ক্ষতি হিসেব নিকেশে আমি তকটা পরিপক্ব। তোমাকে ভালোবাসার আগে যেখানে আমার চাওয়াটা ছিল অগাধ সেখানে তোমাকে ভালোবাসার পরে আমার সকল আশা মরে যায় তোমার ভালোবাসার মানুষের পায়ের নিচে পিষে। এখন শুধু অতীত আর বর্তমান পায়ের নিচে এসে ভিড় করে। আমি হয়ত পড়তে জানি না; তবে কারো জীবন ভাঙার এত বড় অন্যায় আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। জানো, যখন কষ্টটা চরমে ওঠে তখন মাঝে মধ্যে ভদকার বোতলে চুমু খেয়ে অস্তিত্বহীনতা বিষয়ক গান গায়। মগজে সকল নিষিদ্ধ কথার ঝাঁক পড়ে। প্রতিদিন নিদ্রাহীন রাত কাটে তোমাকে স্বপ্নের রঙে সাজিয়ে। কখনো মনে হয় বিদ্যুতের স্পর্শে আমার স্বপ্ন ভেঙে দিয়ে দাঁড়ায় আমার হতে ধরে; দ্রুত শ্মশানের আগুন নিভিয়ে শীতল করে দেও উত্তপ্ত হৃদয়। আমার রাতে কান্নার স্বাক্ষর শুধু বিছানা-কাঁথা-বাশিল। তোমার কথা মনে হতেই শুধু কান্নাররোল পড়ে আমার মুচকে যাওয়া হৃদয়ের কোঠরে। আমার দুঃখের দূর গড়ায় সেই কবে থেকে জুঁই নামক তুমি তেজী হর্সের মতো আশার ছন্দে গ্রিবা দুলিয়ে দুলিয়ে কেবলই ছন্দ ছড়াচ্ছে সেই কবে থেকে, প্রহরে প্রহরে। তুমি কেন যে বল আমার সময়ে মূল্য অনেক বেশি। তোমার পেছনে অযথা সময় নষ্ট করি। সময়ের হিসাব আমি আজো বুঝি না, বুঝতে চায় নাও। আজো আক্কেল দাঁতই ওঠেনি ছন্নছাড়া এ অভাগা মানুষটার। সেইদিন আজো জ্বলজ্বল স্মৃতি আমার সুখের আকাশে। মেঠোপথ ধরে তোমার পাশে বেমানানভাবে হেঁটে যাওয়া। রাস্তার ধুলোরা কীর্তন করেছিল মদির সুরে এই অভাগাকে স্বাগত জানিয়ে। পারলে তোমার দুঃখী বন্ধুটাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমাদের চারপাশের শুভাকাক্সক্ষীরা কেন বোঝে না তোমার আমার সম্পর্ক শুধুই ভালো বন্ধুত্বের। তবে এটা ঠিক আমি তোমাকে ভালোবাসি, বাসব, বেসে যাব। তুমি আমাকে ভালোবাস সেটা শুধুই বন্ধুত্বের ভালোবাস। তুমি কেন বোঝ না ভালোবাসার আছে নীরব গোঙ্গানীÑ ভালোবাসার যতœ নিতে হয় পাছে ভালোবাসা হুট করে মারা না যায়। একা একা কত আর ভালোবাসার জীবন নদী উপচে রাখা যায়। আমার বন্ধু ফয়সাল বলে মরার পরে যদিও পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে সেসব করবে মাগার প্রেম করবে না। আমি বুঝতে পারি না প্রেমÑ ভালোবাসার প্রতি কেন তাদের এত অনীহা। তুমি যেমন আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না আমিও কোনোদিন তোমাকে ভুলে যেতে পারব না। আমাকে ভুলে যেতে বল, ভুলে যাচ্ছি হয়ত। তবে কম করে হলেও মৃত্যু আগে যে তোমাকে ভুলে যাবার আশা করি না। করতে চায়ও না। ভালোবাসার মানুষকে কি কখনো ভোলা যায়?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার চিঠি...৭

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now