বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ থেকে ৩ মাস পূর্বে তুমি অন্য একজনের জীবন সঙ্গী হয়ে চলে গেছ আমাকে স্মৃতিনামক কষ্টের বোঝা বহন করতে দিয়ে। স্মৃতির পাতাগুলো উল্টিয়ে দেখতে বলছি না। এই তো সেদিন তুমি বললে ভালোবাসার কথা এবং বলার কিছু দিন পরেই তোমার চলে যাওয়া। মাঝখানের সেই অল্প কয়টি দিন আমাকে কতটা কষ্টে রেখে সবসময় তা কোন ভাষায় তোমাকে বোঝাব? তোমার মেহেদী রজনীতে তোমাকে মেহেদী লাগানো থেকে শুরু করে আজ অবধি আমি আগের থেকে অনেক অগোছালো ছন্নছাড়া জীবন অতিবাহিত করছি। তুমি কি ভুলতে পারবে মেহেদী রজনীর সেই ক্ষণের কথা। আমি কেমন পাষাণ! ভালোবাসার মানুষটিকে পরের হাতে তুলে দেয়ার জন্য মেহেদী লাগানো কি খুব সুখের? ভুলে কি যেতে পারবে আমার পাঠানো এসএমএসগুলোর কথা, যাতে থাকত অজস্র প্রশ্ন? সেই প্রশ্নোত্তরগুলো এখনো আমার সবসময়ের সঙ্গী। যখনই ভাবি তোমায় নিয়ে, তখন এসএমএসগুলো পড়ি। তোমার এসএমএস পেতে পেতে এক সময় এমন অবস্থা হয়েছিল যে, এসএমএস টোন শুনলেই ভালো লেগে উঠত এসএমএস পড়ার আগেই। কিসের জন্য এই ভালোলাগা আমি জানি না। তোমাকে ম্যাডাম বললে তুমি স্যার বলতে আমায়। এখনো কি স্যার বলতে ইচ্ছা করে তোমার? আমার যে শুনতে ইচ্ছা করে বড় বেশি।
কিছু আগুন নীরবে পুড়িয়ে যায়, অথচ বলা যায় না। কিছু বেদনা পাথর হয়ে বুকে আঘাত করে, কেউ দেখে না। এই কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন। তবে এই কষ্ট নিয়ে বেঁচে থাকার মাঝে কেমন যেন ভালোলাগার অনুভূতি কাজ করে। ‘প্রেম একবার এসেছিল নীরবে’Ñ বললে কেমন অপূর্ণ থেকে যায় আমার মনে অপ্রকাশ্য কথাগুলো। আমার আকাশে একটা চাঁদ উঠেছিল এবং ডুবে গেল খুব দ্রুত। ভালোভাবে দেখার আগেই আমার মনের আকাশ চাঁদহীন হয়ে গেল। আমার জীবন থেকে চাঁদ কি চিরদিনের জন্য বিদায় নিয়েছে? মনের আকাশ হতে সেকি চিরদিনের জন্য ডুবে গেল? তোমার চলে যাওয়ার দিন, বিয়ের দিন, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা দিন। দিনটি বিদায় নিল কারো কান্নায়, কারো হাসিতে। খুব দ্রুত ঘটনা জীবনে ঘটে জীবন থেকে বিদায় নিয়ে স্মৃতি হয়ে নীরবে কাঁদিয়ে যায় অনেকের অজান্তে, কেউ দেখে, কেউ দেখে না। নীরব যন্ত্রণা কি একে বলে? আমি কি আর কারো কাছে সেই ভালোবাসা পাব, যে ভালোবাসা আমি তোমার থেকে পেয়েছি? আমি যে তোমার চোখের গভীরে নিজেকে খুঁজে পেতাম। আমি তোমার চোখের ভাষা পড়তে পারতাম, তুমি কি ভুলে যাবার মতো কেউ? তুমি যেদিন চলে যাচ্ছিলে তোমার নতুন ঘরে, যখন তুমি কাঁদছিলে, তোমার কান্নার আওয়াজটা আমাকে এসে যেন করুণ সুরে বলছিল, ‘চলে যাচ্ছি বন্ধু। আমি কাঁদিনি সেদিন। কিন্তু আমার দুঃখে সেদিন আকাশও কেঁদেছিল। নতুবা বৃষ্টি হলো কেন সেদিন? এখন তোমার সঙ্গে দেখা হলেই তোমার চোখে চোখ পড়তেই মুখ দিয়ে বলার আগেই আমার মন যেন চোখের ভাষায় বলে ওঠে, বন্ধু, কেমন আছ? এখন তোমার সঙ্গে দেখা হলেই তোমার নতুন সংসার নিয়ে অনেক কথাই বলা হয়, কিন্তু অতীত জীবনের মধুময় স্মৃতিগুলোর কথা বলা হয় না। বলা হয় না তুমিবিহীন আমি কেমন আছি? আমার কেন জানি মনে হয়, এই না বলাতেই তুমি সবকিছু বুঝতে পার। তোমার চোখের দিকে এক মুহূর্ত তাকালে যদি কোনো কিছু নাও বলি তবুও মনে হয় অনেক কিছুই বলা হয়ে গেছে। প্রিয় যদি দূরে যায়, সে নাকি আরো প্রিয় হয়ে যায়। বন্ধু, কীভাবে বোঝাব আমার মনের অবস্থা। হারিয়ে বুঝেছি তুমি কি ছিলে আমার। ভালো থেক স্বপ্ন আমার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now