বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার চিঠি...৩

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X প্রিয় ভালোবাসা, ভালো আছ তো তুমি? বুকের ভেতর ছোট্ট একটু আশা আর গভীর ভালোবাসা। এই আশা বেঁচে থাকার, নতুন করে স্বপ্ন দেখার। এই আশা নিয়েই মানুষ বাঁচে। আমিও মানুষ তাই স্বপ্ন দেখি আর নতুন করে বাঁচতে চাই। একটা সময় মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছে। সময়টা ছিল খুব দুর্বিষহ আর মর্মান্তিক। ভেবেছিলাম অথৈ সমুদ্রে হারিয়ে যাব আমার অতি প্রিয় ভালোবাসার মানুষটাকে হারিয়ে। অথচ আজো বেঁচে আছি। বেঁচে থাকতে হচ্ছে বাঁচার তাগিদে। তোমাকে হারিয়ে আমি সুখে আছিÑ সেটা ভেবো না আবার। সারাটাক্ষণ তুমি আমার অন্তরজুড়ে আছ। তোমাকে ছাড়া আমার অস্থির লাগে। মনে হয় দেহে প্রাণ নেই। তুমিহীন আমার পৃথিবীটা শূন্য। তাই তো শয়নে-স্বপনে শুধু তোমাকেই ভাবি। আমিহীন তুমি ভালো থাকতে পার নাÑ আমি জানি। কেন তোমাকে এত ভালোবাসি? তুমিও কি আমাকে আমারই মতো ভালোবাস? নাকি একটু কম/ একটু বেশি? আমি তোমাকে অনেক অ-নে-ক অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুমি আমার চিঠিটা পড়বে তো? উত্তর দেবে তো? আচ্ছা, তুমি এখন কোথায়? তোমার ঠিকানা কি আকাশে? আমি জানি সন্ধ্যার আকাশের সবচেয়ে বড় তারাটা তুমি, যে সবসময় আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। কেন এত কষ্ট দাও আমাকে? কি মজা পাও এমনটা করে? তোমার আর আমার হারানো স্মৃতিগুলো আজো আমাকে কষ্ট দেয়। কেন এমন করে আমাকে একা ফেলে চলে গেলে তুমি? সারাজীবন তোমাকে ভালোবাসব আর ভাবব তুমি আমার পাশেই আছ। তোমার চিঠির প্রতীক্ষায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার চিঠি...৩

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now