বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার চিঠি...১০

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X অনিশ্চিত জীবনটা বিরামহীনভাবে ছুটে চলেছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। হয়ত সেই ভবিষ্যতের পরতে পরতে কাটা বিছানা। জানি, আমার এ জীবনটা অন্য রকম হতে পারত। কিন্তু হয়নি শুধুমাত্র তোমার কারণে। হয়ত অবাক হবে, কিন্তু এটাই শতভাগ সত্যি। যখন তোমার প্রতি চিঠিটা লেখতে শুরু করেছি আমার মন বার বার ফিরে গেছে অতীতে। এখন অনেক রাত, কোলাহলে পরিপূর্ণ ঢাকা শহর এখন অনেক নীরব, নিস্তব্ধ। চাঁদ আর তারকাদের সম্মিলিত কিরণ ধারণ করে পৃথিবী যৌবনাবতী। কিন্তু দুর্ভাগ্য আমার, তুমি আকাশের চাঁদের মতো উদার না হয়ে নিজেকে সেই সংকীর্ণতার বেড়াজালেই আবদ্ধ রাখলে। আভিজাত্য, খ্যাতি, যশ, আর ঐশ্বর্য থেকে নিজেকে এখনো মুক্ত করতে পারলে না। পার্থিব জীবনের আভিজাত্য, খ্যাতি তোমাকে চুম্বকের মতো টানে, এটা আমি জানি। যার নির্মমতার শিকার হতভাগ্য এই আমি। স্মৃতি অনেকদিন ধরেই তোমার সঙ্গে যোগাযোগ নেই। তোমার প্রতি রাগে, ক্ষোভে, দুঃখে আমি বেছে নিয়েছি স্বেচ্ছানির্বাসন। ইচ্ছে করলেই হাত বাড়ালে হয়ত কাউকে পাব, কিন্তু এটা তো সম্ভব নয়। তাই জীবন নামক সমুদ্রে চলার পথে আমি একা, নিঃসঙ্গ। স্মৃতি, তোমার একরোখা আচরণ আমার বুকে যে যন্ত্রণা তৈরি করেছে, তা আমাকে দিন দিন শেষ করে দিচ্ছে। হয়ত আমার এ কষ্ট দেখে তুমি রোমান সম্রাট নিরোর মতো হাসছ মনে মনে। হয়ত বা তোমার বন্ধু-বান্ধবের আড্ডায় আমি হয়ে উঠেছি তোমার অবজ্ঞার খেলনা পুতুল। স্মৃতি, আসলে তোমার এবং আমার এবং আমার মধ্যকার সম্পর্কটা কি? তোমার কাছে এটা নিছকই অন্য দশটা সম্পর্কের মতো যা নিজের প্রয়োজন ব্যবহার করা যায়। কিন্তু আমার কাছে এটা বিধাতার উপহার, ফুলদানিতে রাখা ফুলের মতো। প্রিয়তমা, একটা সময় তোমার উপস্থিতি আমার গা জ্বালা করত, অস্থিরতা তৈরি করত। কিন্তু সেই আমিই তোমাকে ভালোবেসে ফেললাম, পেতে চাইলাম একান্তভাবে। তুমি খোঁড়া অযুহাত দাঁড় করিয়ে পাশ কাটিয়ে গেলে। জান, কত কষ্ট পেয়েছিলাম সেদিন। স্কুল থেকে তোমার চলে যাওয়া, তোমার হাঁটার ভঙ্গি আমি নির্বাক চোখে তাকিয়ে দেখতাম মন্ত্রমুগ্ধের মতো। ভাবতে আজো কত ভালো লাগে। স্মৃতি তুমি তো জান, ছোটকাল থেকেই আমি প্রতিবাদী। ‘তাই সমাজের একটা অংশের সুনজরে পড়িনি কখনো, এখনো না। তাই আমার ওপর নেমে আসতে থাকে একের পর এক খড়গ। সত্যি বলছি, শুধু তোমার দিকে তাকিয়েই আমি সব সহ্য করেছি। তাই আমার আজকের অবস্থান ও পরোক্ষভাবে তোমার তৈরি করা। আমি জীবনের অনেক প্রতিকূলতা জয় করতে পারলেও তোমাকে আর জয় করতে পারিনি। হয়ত পারবও না, যদি পারি সেদিন সেটি হবে আমার জীবনের চরম সার্থকতা। কাজী নজরুল বলেছেন, ভালোবাসা দিয়ে যারা ভালোবাসা পায় না তাদের জীবন বড় দুঃখের ও যন্ত্রণার। তাহলে স্মৃতি তুমি বুঝ, আমার জীবনটা কীভাবে চলছে। প্রিয়তমা, শুধুমাত্র তোমার জন্যই আমি পারিবারিক সিদ্ধান্ত উপেক্ষা করে মুলাদি কলেজে ভর্তি হয়েছিলাম। যেদিন তোমার মুখে শুনলাম তোমরা সপরিবারে ঢাকায় চলে আসছ, সেদিন সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি। নারী অনুপ্রেরণাদায়ী, মমতাময়ী, সব বিশেষণগুলোই আমার কাছে সেদিন মিথ্যে মনে হয়েছিল। মনে হচ্ছিল সব নারীই গ্রিক পুরাণের হেলেনের মতো। ধ্বংসের জন্য তাদের সৃষ্টি হয়েছে। ভালোবাসাটাকে তখন মনে হয়েছিল সর্বনাশা অফিসের মতো। টেনিসনের কথাই তখন বেশি মনে পড়ছিল,’ ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।’ স্মৃতি, মাঝখানে দীর্ঘ দুই বছর তোমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছিল না আমার। অথচ কত কাছাকাছি ছিলাম আমরা। হঠাৎ বাসের মধ্যে একদিন দেখা। বন্ধু মাসুদের কাছ থেকে তোমার ফোন নম্বর নিয়ে ফোন করলাম। আমার বুক তখন কাঁপছিল। জীবনের প্রয়োজনেই আমি ছাত্রজীবনে বেছে নিয়েছিলাম। শিক্ষকতা, সম্পূর্ণ নতুন পরিবেশে ঢাকা শহরের সেরা স্কুলের ছাত্রদের সামনে আমার বুক না কাঁপলেও সেদিন আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। কারণ কি জান? তোমাকে প্রচ- ভালোবাসি বলে। এরপর কত কিছু ঘটে গেল জীবনে। পদ্মা মেঘনায় কত জল গড়াল। তোমার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়া, পিজি হাসপাতালে তোমার অঝোর কান্না। সেদিন রাতে স্বপ্নে দেখলাম আমার দরজায় তুমি দাঁড়িয়ে। আমি হাত বাড়ালাম, আর তুমি অদৃশ্য হয়ে গেলে। জানি স্বপ্নের মতো বাস্তবেও তুমি অন্য জগতের মানুষ। তুমি তো স্বর্গের দেবী। আর আমি তো মর্তের মানুষ। তার পরও এক বুক আশা নিয়ে তোমার কাছে লিখলাম। আজ আর নয়। কথা হবে কোনো এক শুভক্ষণে। ভালো থেক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার চিঠি...১০

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now