বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসাই জীবনের সব কিছু

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন । স্বামী তাকে কতটুকু পছন্দ করে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কি না । তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠিলিখল - " দেখো আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত । আমি আর তোমার সাথে থাকতে চাই না । আমি সারা জীবনের জন্য চলে গেলাম । "স্ত্রী এই চিঠি টা লিখে টেবিলের উপর রাখল। এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইলো । সন্ধ্যার সময় স্বামী বাসায় আসল । আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল। তার পর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল। আবার চিঠিটা টেবিলে রেখে দিলো । একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর , স্বামীর নীরবতা থেকে হঠাত খুব খুশি হলো । শিস বাজাতে লাগলো । গান ছেড়ে ধামাক নৃত্য শুরুকরলো । তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনল । আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিলো। ফোনে ঐ প্রান্তকে বলছে " আজ অটোম্যাটিক্যাল্লি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে। ডার্লিং তুমি আমার জীবনে আগের মতই থাকবে । আমার স্ত্রী আমাদের মাঝে আর বাঁধা হয়ে থাকবে না। তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে । বেবী , তোমাকে ছাড়া আমি বাঁচব না । "এমন অনেকক্ষন কথা বলার পর । স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেলো হাসতে হাসতে । হয়তো তার ফোনের ঐ প্রান্তের বান্ধবীকে বা অন্য কাউকে আনতে গেছে । এদিকে তার স্ত্রী তো খাটের নিচে থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতোদিন এই ভেবে কপাল চাপড়াচ্ছিল । হঠাত তার মনে হলো , দেখিতো স্বামী চিঠিতে কি লিখছে । তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিলো । চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করলো । স্বামী যে এক লাইন লিখে রাখছে , তা হলো - আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা , কিন্তু খাটের নিচে থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে। আমি ডিম আনতে বাইরে গেলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসাই জীবনের সব কিছু
→ ভালবাসাই জীবনের সব কিছু
→ ভালবাসাই জীবনের সব কিছু

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now