বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
????ছেলেটির শেষ কথা ছিলো "তোমাকে ছাড়া
ভালোই থাকবো"????????
ছেলেটির লাশ টাও ভালো আছে হয়তো বা তার
বাড়ির পাশের কবরস্থানে।
মেয়েটি বলেছিলো আর রাত জাগবো না
কখনও তোমার জন্যে।
এখনও মেয়েটি রোজ সকালে কনসিলার দিয়ে
চোখের নিচের কালি লুকায়।
মেয়েটা বলেছিলো , ভুলতে পারবে আমায়?
ফিকে হাসিতে কোকরা চুলের ছেলেটি জবাব
দিয়েছিলো, "কোনো ব্যাপার না"
ছেলেটি আজ মানসিক হাসপাতালে। হয়তো ভুলার
চেষ্টা সফল হয়নি তার।
বয়স আঠারো কি উনিশ, তখনিই বিয়ে দিয়ে দিলো
বাড়ি থেকে।
প্রেমিকের কথা বাসায় বলায় বাবা বলেছিলো,
আমার সম্মান আগে নাকি তোমার প্রেম?
বাবার সম্মান রাখতে প্রেমিকের বন্ধুমহলে
প্লেগার্ল খ্যাত মেয়েটা এখনও আকাশের
দিকে তাকিয়ে বলে, "ক্ষমা করে দিয়ো
ভালোবাসা।"
আর কখনো সিগারেট খাবো না বলে প্রমিজ করা
ছেলেটির বুক ভরা নিকোটিনের ধোঁয়া, ক্যান্সার
ধরা পরেছে বলে ডাক্তার খুব করে বারন
করেছে সিগারেট খেতে।
ছেলেটি বলে, সে কথা রাখেনি, অন্য কারো
হয়ে গেছে, আমিও কথা রাখবো না ।
কেউ ভালো থাকে না রে ভাই। বিশ্বাস করেন যারা
মন থেকে সত্যিই ভালোবাসে তারা ভালোবাসা
হারিয়ে কখনও ভালো থাকে না।
সব সামলে নেওয়া যায়, বুকের বাম দিকের
চিনচিনে ব্যাথা টা সামলানো যায় না কখনো ।
হারিয়ে যাওয়া মানুষ গুলো খুব করে চায় একটা
সুযোগ ফিরে আসার, পাবে না জেনেও চায়,
আর কষ্ট জমায়।
সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না, কেউ
ধীরে ধীরে শেষ হয়,কেউ বা তারাতারি ।
কিন্তু আত্মার মৃত্যু তো একসাথেই হয়।,
#তাই আজও পর্যন্ত এই মনের মনিকোঠায় কাউকে জায়গা দেইনি ভয় হয় অনেক ভয়,পাওয়ার চেয়ে হারানোর ব্যাথা অনেক ????????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now