বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসা মানে কি?

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X ভালবাসা মানে কি ? একে অপরের হাতে হাত রাখা , নাকি দূর থেকে তার চোখে চোখ রাখা ? ভালবাসা মানে কি ? ... একই পায়ের ছন্দে পাশাপাশি এগিয়ে চলা . নাকি , অফুরন্ত না বলা কথা গুলো বলে চলা ? ভালবাসা মানে কি ? গভীর সুমুদ্রে মিশে যাওয়া আকাশ কে দেখা , নাকি , একেঅপরের চোখে নিহিত ভালবাসা কে দেখা ? ভালবাসা মানে কি ? লিখতে পড়তে শুধু তার ই কথা মনে করা . নাকি , বইয়ের পাতায় শুধু তার ছবি ভেসে উঠছে মনে করা ? ভালবাসা মানে কি ? সমস্ত কাজকে ভুলে যাওয়া , নাকি , প্রতিটা মুহুর্তে শুধু তাকেই মনের মাঝে খুঁজে পাওয়া ? ভালবাসা মানে কি ? সময়ের মুল্য দেওয়া . নাকি , তাকে নিয়ে ভাবতে ভাবতে মূল্যবান সময় কে নষ্ট হতে দেয়া ? ভালবাসা মানে কি ? নিজের সমস্ত ইচ্ছা কে দমিয়ে দেওয়া . নাকি , তার সমস্ত ইচ্ছা কে গুরত্ব দেওয়া ? ভালবাসা মানে কি ? মিথ্যা কথার খনি আগলা করা , নাকি , মিথ্যা কথা কে রং চড়িয়ে সত্যি করা ? ভালবাসা মানে কি ? অন্ধকার রাস্তা ধরে পাসাপাসি হেটে চলা , নাকি , যা পাওয়া হয়নি এখনো ,তার জন্য প্রতিক্ষা করে চলা ? ভালবাসা মানে কি ? রঙিন প্রজাপ্রতি কে ইচ্ছামত কাছে পাওয়া . নাকি , অধরা অন্য কারোর দিকে বারে বারে ছুটে যাওয়া ? ভালবাসা মানে কি ? মনের কোনো অজানা তৃষ্ণাকে মেটানো , নাকি , দুটি ঠোটের স্পর্শে তৃষ্ণা কে মেটানো ? ভালবাসা মানে কি ? কল্পনার আনন্দে ভেসে থাকা , নাকি , শরীরের স্পর্স আনন্দে মেতে থাকা ? ভালবাসা মানে কি ? দুটি শরীর এক হওয়ার টান , নাকি , প্রেম নিছক ই মনের দুরন্ত টান ? ভালবাসা মানে কি ? পৃথিবীর কিছু অদেখাকে দেখার আসা , নাকি , শুধু ই মনের ও চোখের নেশা??


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসা মানে কি?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now