বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মিমের সাথে সোরভের পরিচয় গত মাসে পাঁচ পূর্ণ হয়েছে। অসাধারন মেয়ে মিম!! হাজার প্রতিকূলতা গেছে, তবুও প্রিয় মানুষটার হাতটা ছাড়ে নি মেয়েটি। সৌরভ মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে যায় মিমের একস্ট্রা কেয়ার দেখে!! ইদানিং মিমকে এড়িয়েও চলে সৌরভ। এর সবটাই বোঝে মিম। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় মিম । সে নিয়মমাফিক মেসেজ দিয়ে খোঁজ নেয় । খাইছো, ক্লাস কয়টায়, কখন ফিরবে , ঘুমিয়েছো ইত্যাদি ইত্যাদি। আগের মত আর এসবের ভালোবাবে রিপ্লাই পায় না মিম!! অনেকক্ষন ফেসবুকে অপেক্ষা করে। "রাখিদুল ইসলাম সৌরভ "নামক নামটা চ্যাট লিস্টের প্রথমে জ্বলজ্বল করতে দেখে না আর আগের মত !! বুকটা হু হু করে কেঁপে উঠে মিমের!! ল্যাপটপের সামনে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সে। সকাল হয়! আবারো তার পুনরাবৃত্তি ঘটায় সে !! মনে মনে ভেবেও নেয় নিশ্চয়ই " শুভ সকাল " লেখা খুদে মিষ্টি বার্তাটা প্রথম ঐই পাঠিয়েছে । কিন্তু না! তার ধারনা মিথ্যা প্রতিপন্ন করে মিম নিজেই লিখে পাঠিয়ে অপরজনের বিরক্ত বাড়িয়ে দেয় শতগুন। সৌরভ যারপরানই বিরক্ত!! বিরক্ত মাখা রিপ্লাই দেয়, " তোমার এই রকম আচরণ আমার একদম ভাল্লাগে না। মেসেজ টোন এর সাউন্ড শুনিয়ে দিলা তো ঘুম টা মাটি করে। যত্তসব "
মিমের এহেন মেসেজে চোখ ঝাপসা হয়ে যায়। যে মানুষটা তার তরফ থেকে মেসেজ না পেলে রাগ করতো, অভিমান করতো সে কি না!! ছলছল চোখে কিছু সময় পর আবার মেসেজ পাাঠায় ," ভালোভাবে এক্সাম দিও। "
.
তারপর অনাকাঙ্ক্ষিত দিনে হঠাৎ করেই মিমের সাথে সব সম্পর্ক যেন বিচ্ছিন্ন করে ফেলে মানুষটা ! নির্ভরশীল মানুষটাকে হারিয়ে একা হয়ে যায় যেন সম্পূর্ণরূপে।
এদিকে সৌরভএর চার পাঁচদিন ভালো চলে। "ব্রেকআপ পার্টি " করে বন্ধুদের সাথে হৈ হুল্লোর করে কাটাতে খারাপ লাগে না । কিন্তু ষষ্ঠ দিন ঠিক ই কিছু একটা মিস করে সে । ফোনটা বারবার হাতে নেয়। "মিম " নামের কারো নাম কল লিস্টের প্রথমে খোঁজে বেড়ায় তার উৎসুক চোখ জোড়া । কল দিতে গিয়ে নিজের ইগোর কাছে হারতে রাজি হয় না। পূর্বের মেসেজ গুলো মনোযোগ দিয়ে পরে !! মিমের ভালোবাসা মাখানো টেক্সট গুলো পড়ে কখন যে দু'ফোঁটা অশ্রু ঝড়ে পড়ে বুঝতে পারে না সে। ইগোর কাছে হেরে কল দেয় সে তার প্রিয় নাম্বারটাতে। নারীকন্ঠী অতীব চমৎকার করে তার বুলি আউরিয়ে যায়, " আপনার ডায়াল কৃত নাম্বারটিতে ......"
.
একটা সম্পর্ক ভাঙার পরে তারও হুট করে কিছু শুন্যতার জায়গা তৈরি হয়ে গেছে । সেটা বুঝতে বেশিদিন অপেক্ষা করতে হয় নি। তার জন্য সেট করা রিংটোন বেজে উঠে না, অনেকদিন তার মেসেজ আসে না আর । ফেসবুকে বার বার তার ইনবক্সে গেলেও তার কালো হয়ে থাকা নামটা রঙীন হয়ে ধরা দেয় না । ছোট্ট ছোট্ট কেয়ারিং ধাঁচের মেসেজ গুলো আর আসেনা । যে নামটায় মিম ডাকতো, সে নামটা বহুদিন কেউ ডাকে না আর যেন!! সৌরভ ক্লাস করে অন্যমনস্ক ভাবে। মনটা পড়ে থাকে সেই সদ্য ব্রেকআপ হওয়া মেয়েটার কাছে । রাতে ল্যাপটপটা খুলে বসে আবারো। অজস্র মানুষ অনলাইনে অথচ কাউকে নক দিতে ইচ্ছে করেনা আগের মত । কথা বলতে ইচ্ছে করেনা । যার সাথে কথা বলতে ইচ্ছে করে,নক দিতে ইচ্ছে করে চোখ জোড়া তাকেই যেন হন্য হয়ে খোঁজে ! মন ভালো করার মানুষটা আজ সৌরভ এর পাশে নেই। "কেন তাকে ধরে রাখলাম না" এই ভাবনাটা তার রাতের ঘুম কেড়ে নেয় রোজ । তার অপর পাশের মানুষটা তাকে ছাড়া কেমন আছে? আজকাল সৌরভ এর খুব জানতে ইচ্ছে করে !!
আচ্ছা ভালবাসা এমন কেন?? যখন একজন চায় অন্যজন পায় না,আর যখন অন্যজন চায় তো সে পায় না।ভালবাসা কি এমনই হয়?? না।।।। যখন দুটো মনের মিল থাকে তখন ই পুর্নতা পায় ভালবাসা। ঠিক তেমন ই আমাদের চাওয়া সৌরভ ও মিম এর মত ভালবাসা বেচে থাক আজীবন।। তাদের কারনে ভালবাসা পায় অন্যরকম মুল্য।।।
মিম তোমাকে জানাই ধন্যবাদ তোমার এই ভালবাসার জন্য।।।
................পারভেজ খান
উৎসর্গঃআলিফ,পিয়াস,মুন্না.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now