বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসা খেলার জিনিষ নয়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X প্রতিদিনই সূর্য তার আপন আলোয় পুরো পৃথিবীকে আলোকিত করে তুলে । আবার সূর্যের এই আলোর অভাবেই পৃথিবীকে নিস্তেজ মনে হয়। ঠিক তেমনি কারো ভালোবাসা জীবনকে যেমন পূর্ণতা দান করে তেমনি করে তোলে অনাবিল সুখময়। ভালোবাসা মানুষকে হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে জয়ের বানী শুনিয়ে যায়, তাঁর জীবনকে রং ধনুর সাত রঙে সাজিয়ে যায় তখন মানুষটির কাছে সব রঙিন মনে হয়, তাই তো সে প্রিয় মানুষটির সাথে হাজার বছর বাঁচতে চায়। কিন্তু অবহেলা মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলে, তখন একটি ভালো জীবনও নষ্ট হয়ে যেতে দিধা করে না, অবহেলা মানুষকে শুধু নষ্টই করে না সােথ প্রতিশোধপরায়ণ ও ভয়ংকর করে তুলে। তখন তাঁর বিবেক বুদ্ধির দরজায় খিল এঁটে দেয়। তাই কাউকে যদি আপনি ভালোই বাসেন তবে অবশ্যই মন থেকে বাসেন অযথা মানুষটিকে তিলে তিলে মারার দরকার কি? আপনি যদি সত্যিকারের ভালোবেসে থাকেন তবে তাকে আপনার ভালোবাসা দিয়েই জরিয়ে রাখেন আর যদি নাই বাসেন তবে তাঁকে ছেড়ে দেন যেন সে নতুন করে তার জীবনকে গুছিয়ে নিতে পারে। পৃথিবীতে সবই সম্ভব, সবাই সবাইকে ছাড়া বেঁচে থাকতে পারে শুধু একটু কস্ট হয় এই আর কি। ভালোভাবে বেঁচে থাকার অধিকার সবারই আছে, আপনি যাকে ছেড়ে দিছেন তাঁকে একেবারেই ছেড়ে দেন তাঁর নতুন জীবনে অশুভ বার্তা হয়ে তাঁর জীবনকে সমস্যায় ফেলবেন না। আগেই তো তাঁকে ছেড়ে দিয়েছেন এখন কেনই বা তাঁর নতুন সাজানো জীবনে উঁকি ঝুঁকি দিচ্ছেন। যখন তাঁকে অবহেলা করেছেন অন্তত একবার হলেও ভাবা উচিত ছিলো আজ যাকে অবহেলা করছি কাল আবার তাঁর কাছেই হয়তো আমাকে যেতে হতে পারে। তাই কাউকে অবহেলা আর অহংকার নয় বরং তাঁকে যদি আপনি ভালো না ই বাসেন, তো তাঁকে বুঝিয়ে বলে দেন যে তাঁকে আপনি ভালোবাসেন না । দয়া করে তবুও পেঁচিয়ে পেঁচিয়ে রসিয়ে রসিয়ে কারো জীবন নিয়ে খেলবেন না। নাহতো হয় তো আপনিও একদিন অন্যের হাতের খেলনায় পরিনত হবেন****


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসা খেলার জিনিষ নয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now