বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Israt Zahan (০ পয়েন্ট)

X কখন ভালোলাগাগুলো স্থায়ী হয় না? যখন আপনি নিজেকেই এখনও সঠিকভাবে চিনে উঠতে পারেন নি। পছন্দ অপছন্দের মাঝখানে সুক্ষ্ম দেয়াল তুলে দেননি। তাই এখনও আপাত অপছন্দ গুলোর প্রতি ভালোলাগা চলে আসে অথবা ভালোলাগাগুলো সুযোগ বুঝে চোখ এড়িয়ে যায়। আপনার চিলেকোঠার চোখ বন্ধ করে অনুভব করা ভালোলাগারা কোনোদিনই আপনার সামনে আসবে না আর যাকে সামনাসামনি দেখে বাস্তবতা বুঝতে চেয়েছেন সেও কখনো চিলেকোঠায় মধ্যাহ্নের ছায়াধূপে ছিলো না। তারপরেও আপনার ভালোলাগে, একসময় তাকেই ভালোবাসেন, কিছুদিন এভাবেই যায়। অনেক দিন পরে অগোছালো কিছু না পাওয়া আর একসাথে পথ চলাটাই খাপছাড়া মনে হয়। তখন চাহনিটা আর মধুর লাগে না, এক দুপুরে আকাশ থেকে এক পশলা বৃষ্টি নামাতে ইচ্ছে করে না, তার কোলে মাথা রেখে ঝিঝির আওয়াজ শুনতে ইচ্ছে হয় না। ভালোলাগা দিয়ে এক সন্ধ্যায় যখন অনেক কিছু লিখে ফেলতে পারতেন, আজ বিষাদ আর ভালো না লাগা নিয়ে আপনি অনেক কিছু লিখতে পারবেন না হয়তো কিন্তু ওপাশের কিছু জলস্রোতের ধারা ঠিকই টপাটপ পড়ে যাবে রুক্ষ কন্ঠস্বরের আওয়াজে। আপনি জানবেনই না, আপনি তখন ভালোলাগা নিয়ে সন্দিহান। নিজেকে নিয়েই উদ্বিগ্ন। . সত্যিই তো এত কম সময়ে অন্যের জন্য ভাববার সময় কোথায়! নিজেকেই যখন চিনতে পারছিনা তখন অন্যকে চিনতে চাওয়াটাও অপরাধ। কিন্তু বেচে গেছি আমরা একরকম, কোনো বিচার নেই এই অপরাধের।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ এক ভালবাসার গল্প
→ নিঃস্বার্থ ভালবাসা (A Pure Love)
→ ভয়ংকর_ভালবাসা
→ ভালবাসার অভিনয়
→ পিছে পিছে ঘুরে একটু ভালবাসার আশায়
→ পবিত্র ভালবাসা
→ একটি অন্ধ মানুষের ভালবাসার গল্প
→ ♦♥ভালবাসার প্রতিদান♥♦
→ ভালবাসার বিয়ে।
→ ভালবাসা দিবস
→ ভাইয়ার ভালবাসা গল্প
→ ভালবাসা মানে কি?
→ সম্পদ,সাফল্য ও ভালবাসা
→ অসহায় ভালবাসার আত্মকাহিনী
→ না বলা ভালবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now

ভালবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ela (০ পয়েন্ট)

X যেকোনো সম্পর্কের ক্ষেত্রে মতের অমিল, ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই বলে কি সম্পর্কের মায়া শেষ হয়ে যাবে নিমেষেই? পৃথিবীতে আদর্শ সম্পর্ক বলে কিছু নেই। অন্য সব বিষয়ের মতো সম্পর্কের গঠনেও থাকে নানান ধরনের সমস্যা। শত সমস্যা নিয়েও দুইজন মানুষের এক সঙ্গে এগিয়ে যাওয়ার গল্পই একটি সফল সম্পর্কের মূলমন্ত্র। তবে কখনও কোনো কোনো বিভেদ এতটাই বড় হয়ে যায় যে, এক সঙ্গে এগিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে পড়ে। তবে তখন একটু সময়ই না হয় দিন নিজেকে, নিজের মন বুঝতে পারাটাও বিশাল এক অর্জন! প্রিয় মানুষটিকে যখন বেশি ভালবাসা হয় তখন মনের অজান্তেই এক ধরনের অধিকার যেন জন্ম নিয়ে নেয় সে মানুষটির ওপর। আর ছোট্ট এ বিষয়টি থেকেই যেন অদ্ভুত সব দাবি, চাওয়া-পাওয়া জন্ম নেয় আমাদের মনে। আর যখনই সে সকল আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থাকে কিংবা অপ্রাপ্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই যেন সম্পর্কে দূরত্ব জায়গা করে নেয়। তবে ভালবাসা যেখানে পূর্ণ সেখানে এসব কিছুর হার মানা তো নিশ্চিত। হয়তো সময় লাগছে কিছুটা, তবে তাতে দোষের কিছু নেই। মনের সুপ্ত বিষয়গুলো মনকেই কখনও কখনও ধরা দিতে চায় না। তাই সম্পর্কের শুরুতেই সম্পর্কে ইতি টানার চিন্তা একদমই ঝেড়ে ফেলুন। আর ভালবাসাকে মনের আকাশে একটু উড়তে দিন, ফিরে সে আসবেই আপনার দুয়ারে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ এক ভালবাসার গল্প
→ নিঃস্বার্থ ভালবাসা (A Pure Love)
→ ভয়ংকর_ভালবাসা
→ ভালবাসার অভিনয়
→ পিছে পিছে ঘুরে একটু ভালবাসার আশায়
→ পবিত্র ভালবাসা
→ একটি অন্ধ মানুষের ভালবাসার গল্প
→ ♦♥ভালবাসার প্রতিদান♥♦
→ ভালবাসার বিয়ে।
→ ভালবাসা দিবস
→ ভাইয়ার ভালবাসা গল্প
→ ভালবাসা মানে কি?
→ সম্পদ,সাফল্য ও ভালবাসা
→ অসহায় ভালবাসার আত্মকাহিনী
→ না বলা ভালবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন