বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টেনে-হিঁচড়ে আমাকে
ভালোবাসায় বেশ সহজেই ফেলে
দিতে পারে আমার ভাগ্য আমার
নিয়তি। আমার ভালোবাসার বসন্ত
গুলোর বড্ড ক্ষমতা। চাইলেই হুটহাট
করে যে কোনো কিছু করে ফেলতে
পারে, ঘটিয়ে দিতে পারে!
ঋতুচক্রে ঘুরে সেই বসন্ত আজ
আমার দ্বারে। আাজ আমি বড্ড
মাতাল হয়ে ওঠেছি। কোকিলের
ডাকে মনের একান্ত গহিন গোপনের
সব খেরোখাতা প্রাণ ফিরে
পেয়েছে। আমি ব্যাকুল হয়ে উঠি
প্রিয় মানুষের সান্নিধ্য পেতে।
একটু ছোঁয়া পেতে। আজ তারুণ্য
ভার্চুয়ালে মাতাল বৃষ্টি হচ্ছে
ক্ষরতাপে শুকিয়ে যাওয়া
অনাবাদি জমিনে,হারজিতের কথা
আজ বেমালুম ভুলে গেছি, সেদিন
মনের জানালার গ্রিলে হাত রেখে
তারুণ্যের ভালোবাসাবাসি
দেখে। তাইতো আজ আমার মনেও
জাগ্রত হয়েছে ভালোবাসার বুনো
স্বাদ। তাই ভালোবাসা ফেরি করে
বেড়ানো বসন্ত গুলো আজ আমার
ডাকে সাড়া দিয়েছে। আজও সাঁই
সাঁই বেড়ে চলছে আমার আজন্মের
লালনকরা ভালোবাসার
পরিধি,বেড়েছে আবেগ,মমতাও। আবার
সুখের জোয়ারে ভেসে যাচ্ছি।
তোমাকে আমি খুজে ফিরেছি
অন্ধকার আমাবস্যায় অথবা দোল
পূর্ণিমায়। তোমার হাসি
মেলাতে খুজি ফুল বাগানে অথবা
নদীর বয়ে চলায়! আফসোস কোনো
কিছুতে সে মেলে না, কারন তার
সুন্দরের তুলনা হয় না! তুমি
কখনো কেঁদো না শুধু আমারি জন্য,
তাকাবে নীল আকাশে, বুঝবে এ
আকাশ আমিও দেখেছিলাম তোমাকে
মনে করে, অথবা নিঃস্বঙ্গ চাঁদ,
যার সাথে ভাগাভাগি করেছি
আমার নিঃস্বঙ্গ বহু বছর!
একটা সুর মাথার ভিতর অনেক দিন
ধরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু
তাড়াবার উপায় পাচ্ছি না।
ব্যাস্ততা আর ঘুম গুলো আমার
জীবনের মূল্যবান সময় যেনো
নির্দয় ভাবে কেড়ে নিচ্ছে।
ঘুম যে খুব ভালো হচ্ছে না সেটাও
বুঝতে পারছি, কারন ঘুমাতে
গেলেই হঠাৎ কারো কথা মনে পড়ে
ঘুম ভেঙ্গে যায়।
আমি তোমাকে ভালবেসেছিলাম
আমার জীবনের শুরু থেকে আর এখন
পর্যন্তও তোমাকে অনেক
ভালবাসি। কেন তোমাকে আমি এত
ভালবাসি তা আমি নিজেও জানি
না। তোমার মুখের সেই সুন্দর
হাঁসি আমার চোখে অাজও ভেসে
ওঠে। তোমার হাতের স্পর্শ মনে হয়
আজও আমাকে সান্তনা দেয়।
তোমার মুখের মিষ্টি কথা গুলো
আজও আমার মনের মাঝে দোলা দেয়।
আমি এখন পর্যন্তও বুঝাতে পারিনি
মনের গোপন ব্যথা গুলো কাউকে।
আমার চেয়ে বেশী ভালবেসে
ছিলাম বলেই তোমাকে এখনও ভূলতে
পারিনি। আমার জীবন গেলেও
তোমাকে ভূলতে পারবো না। আমি
অনেক চেষ্টা করেছি তোমাকে বাদ
দিয়ে চলার জন্য কিন্তু কেন
পারিনা। কেন আমি পারিনি তা
তোমার অজানার কিছু নয়। আর তুমি
কেমন করে পারলে আমি যানিনা।
জীবনে দেখা অনেককেই কাঁদতে
দেখেছি।তাদের কাঁন্না দেখে
আমিও কখনো কেঁদেছি।
একটা মানুষ তার এক জীবনে কতটুকু
কাঁদে কিংবা কাঁদতে পারে।তার
হিসেব করা কি এতটা সহজ?হয়তো বা
না!
তাইতো দেখি! মাঝে মাঝে দুঃখ-
কষ্ট আমাদের জন্য এতই তীব্র হয়ে
দাঁড়ায় যে, আমাদের চোঁখে তখন
আর কোনো জল আসেনা। প্রানহীন
রোবটের মত শুধু তাকিয়েই থাকি।
কখনো সামান্য কারনে অযথা
কাঁদি,আবার কখনো প্রচন্ড দুঃখ-
কষ্টেও চোঁখের কোনাটা
ভিজাতে পারিনা।
এভাবে প্রয়োজনে অপ্রোয়জনে কত
কেঁদেছি তার হিসেব আমি
জানিনা।
চারদিকে এত দুঃখ-কষ্ট দেখেছি
যে, চোঁখের নোনাজল আজ বুকের
রক্ত খরনে পরিনত হয়েছে।
আজ যদি জিজ্ঞাস করো কেমন আছি
তাহলে বলবো, তুমি যদি ভাল থাক
তাহলে ভাল। আর না হলে একদম ভালো
নেই। তুমি ভাল না থাকলে কি করে
আমি ভাল থাকি? আমি তো তোমার
পথ চেয়েই আছি। শরতের নির্মেঘ
আকাশে রুপালী চাঁদ হয়ে তুমি
আমার পাশে থেকো। আবার আষাঢ়ের
অঝোরে ঝরা বৃষ্টির মাঝেও আমার
হাতটি ধরে রেখো। আমায় ছেড়ে চলে
যেওনা। আমার আনন্দে হাসবে আর
কষ্টেও ব্যাথিত হউও।
আজও চাঁদটা তার সমস্ত যৌবন নিয়ে
পৃথিবীতে আসে,তার জ্যোসনার
আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে।
চেয়ে থাকি অপলক কিন্তু
তোমাকে ছাড়া কিছুই ভাল
লাগেনা। হৃদয় থেকে অনুভব করি।
আরো অনেক আগেই আঁধার নেমেছিল
চোখে
অস্পষ্ট আবছায়ার ধুরন্ধরতায়
ভ্রান্তিরাও নেমেছিল
তবুও অজানা একটা টান পা টেনে
নিয়ে গেছে পথে।
এরই নাম কি ভালবাসা? মৃত্যুর মত
যে টানে।
চেতনায় ধুয়ে মন অজানা টানের
জলছবি দেখি
কোথায় ভালবাসা! এ যে ফাঁকি, এ
যে হায় মেকি!
ভালবাসাও নিভে যায় একদিন, এ-ও
কি সত্যি?
তবু টানের আবর্তন কেন ফুরায় না,
মুছে না
তবে ভালবাসার নাম-ই কি
অবিশ্রান্ত এক টান?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now