বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালাবাসার চিঠি...২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X তোমার হাসির ছটা দেখে আমি মুগ্ধ, বিমোহিত। তোমার মিষ্টি বদনের অপরূপা চাহনি আমার হৃদয়ে লাগে দোলা। সুমিষ্টি কণ্ঠে তোমার কথার বিভায় উদ্ভাসিত হয় আমার ধরিত্রী। বীণার তারে সুর তোলে যে বুকের সুগভীর তল থেকে। হৃদয়ে তুমি, চেতনায় তুমি। তুমি চঞ্চল, তুমি লাজুক, তুমি অপরূপা; তৃমি মন যেমন চাহে, তেমন। তুমি হাসছ, তুমি গাইছ আর বাড়াচ্ছ তুমি আমার সুখের হৃদকম্পন। তুমি মায়াবি, তুমি চাঁদনী জ্যোৎস্না, তুমি বয়ে আনা খুশির কোমল ঢেউ। তুমি সৌরভে সুরভিত, তোমার তনুর সুবাসিত সৌরভ নিতে আমার নাসারন্ধ্র সদা উদগ্রীব সতর্ক। তুমি কে...। না, আর লিখব না কল্পনার জাল বুনে। কল্পনার মায়মুনা তুমি কোথায়? আজো আমার নয়ন খোঁজে বেলা-অবেলায়। তোমার অপেক্ষায় কত যে পদ্য, কত যে গদ্য! তুমি যে আছ কোনো রেশমী নেকাবের আড়ালে! তোমার প্রতীক্ষায় আঁচড় লাগল এবার শুভ্র পাতায়...।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ ভালাবাসার চিঠি...২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now