বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি ভাল আছি।
--------------
----------
--কেমন আছো??(মিতু)
--খারাপ নেই।(আমি)
--তা কী করছো?
--এই তো বাবার বিজনেস সামলাচ্ছি।
--আমার কথা মনে পড়ে না?
--নাহ।একসময় পড়তো।
--আমাকে জিজ্ঞেস করবে না।কেমন আছি?
--ভাল থাকার জন্যই সেদিন চলে গিয়েছিলে।
--আমাকে ক্ষমা করা যায় না?
--তুমি তো কোনো ভুল করো নি।ভুল তো করেছিল আমার এই মন যে তোমাকে ভালবেসে।
--প্লিজ আমাকে ক্ষমা করো।আমি সেদিন ভুল করেছিলাম।আমি আবার তোমার জীবনে ফিরতে চাই।
--এখন আর সম্ভব না।
--কেন??
--কারণ আমি বিবাহিত।
--কী???
--হুমমম।
--তা মেয়েটির নাম কী?
--দীনা।
--কী দীনা??
--হুমমম।
--ওই যে যার সাথে আমরা মিশতাম না।
--হুমম।
--যেই মেয়েটাকে গেয়ো বলে ঘৃনা করতাম আর খুব গরীব ছিল।তাকে বিয়ে করেছো।
--হুমমম।
--কীভাবে কী হলো।
--ও আমাকে অনেক আগে থেকে ভালবাসতো।আমাকে বলেছিলও।কিন্তু আমি তখন ও কে পাত্তা দেই নি।কারণ তখন আমি সবাইকে হাসি খুশি রাখতে ব্যাস্ত।
তারপর তুমি আমার জীবনে আসলে।ও তখনও আমাকে ভালবাসতো।
কিন্তু তখন আমি ওর আসল ভালবাসা টা বুঝতে পারি নি।
কারণ তখন আমি তোমার ভুল ভালবাসায় মত্ত ছিলাম।
-
তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে তখন আমি খুব অসহায় হয়ে গিয়েছিলাম।
আমি নেশার জগতে পা বাড়াই এই একাকিত্ব জীবন টা ঘুচানোর জন্য।
-
ঠিক সেই মুহুর্তে দীনা আমার জীবনে আলোকিত সূর্যেরর মত উদয় হয়েছিল।ও আমাকে নেশার জগত থেকে বের করার কাজে লেগেছিল।যা আমার আর ওর পরিবার জানতো।
-
ও আমাকে ওর ভালবাসা দিয়ে ভাল করে তুলেছিল।প্রথমে ওকে আমি মেনে নিতে পারছিলাম না।কিন্তু পরে মেনে নেই কারণ ও আমার কাছে জাস্ট একটু ভালবাসা চেয়েছিল।আর আমি জানি ভালবাসা হারানোর কষ্টটা।
তাই আর ও কে আমি ফিরিয়ে দেই নি।
-
পরে আমাদের দুজনের পরিবার ই বিষয়টা মেনে নেয় এবং আমার অনার্স শেষ হলেই বিয়ে দেবার কথা বলে।
সবশেষে আমার অনার্স শেষে ওকে বিয়ে করি।ও না তখন অনেক টা খুশি হয় জানো?কারণ ও ওর আসল ভালবাসাটা পেয়েছে।
ও আমাকে জয় করে নিয়েছে ওর ভালবাসা দিয়ে।
--আমি কতোটা ভুল করেছি তোমাকে হারিয়ে তা বুঝতে পারছি।যে আসল ভালবাসাটা কী।(কান্না করতে করতে।)
--এখন বলে কী লাভ।যখন বুঝার ছিল তখনই বুঝো নি।
--হুমম।(কান্না করছে)
--এখন তাহলে যাই।দীনা অপেক্ষা করছে।বায়।
বলেই হাটা দিয়েছি আর পিছনে তাকাই নি।কারণ সেদিনও ও যাওয়ার সময় পিছনে তাকায় নি। আর আজ আমি।কান্না করুক সেদিন আমিও করেছিলাম।
-
আমি সিফাত।একজন বিজনেসম্যান।আর যার সাথে কথা বলছিলাম,সে আমার সাবেক প্রেমিকা মিতু।
একসময় খুব ভালবাসতাম।
-
ওর সাথে আমার ভার্সিটিতে পরিচয় হয়।তখন আমি অনার্স ২য় বর্ষের ছাত্র আর ও ১ম।
তো হঠাৎ একদিন ওর সাথে পরিচয় হয়।ওদের ক্লাসের দীনাও আমাকে পছন্দ করতো।আমাকে বলেছিলও কিন্তু আমি তখন পাত্তা দেই নি।কেন জানি ও কে আমার ভাল লাগতো না।
তো মিতুর সাথে পরিচয়ের পর আস্তে আস্তে ওর সাথে আমার যোগাযোগ বেড়ে যায়।এবং শেষ পরিণতি হয় প্রেম।
ভালোই চলছিল আমাদের প্রেম।
কিন্তু একবছর পর হঠাৎ একদিন মিতু বলে ওর নাকি আমার সাথে আর রিলেশন রাখা সম্ভব না।
আমাকে কোনো কিছু না বলতে দিয়েই ও ব্রেকআপ বলে চলে যায় আমার জীবন থেকে।
তখন আমি খুব একা হয়ে যাই।আর শেষে নেশার পথ বেছে নেই।
-
পরে জানতে পেরেছিলাম কী কারণে ও আমার জীবন থেকে চলে গিয়েছিল।
ও আরিফ নামে একটা ছেলের সাথে রিলেশন করে।ওর অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল তাই।আর ও সেখানে ভাল থাকবে তাই চলে গিয়েছিল।
আমাদের বাড়ি গাড়ি ছিল না।তবে ভাল পর্যায়ে ছিলাম।
-
তো তারপরেই দীনা আমার লাইফে আসে।আর সব ঠিক করে দেয়।আমাকে পুরা আগের মত করে দেয়।
আমার ফেমিলিও বিষয়টা খেয়াল করে ওর পরিবারের সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলে আর ওর পরিবারও রাজি হয়।কেননা তারাও আমাদের বিষয়টা জানতেন।
-
অনার্স শেষ করেই বিয়ে টা হয়।কিন্তু এতে সমস্যা করে দীনা নিজে।ও বলে ও কোনো বেকার ছেলে কে বিয়ে করতে পারবে না।তখন আমি বেকার ছিলাম।আর বড় কথা তখন আমি ওর উপর পুরো ডিপেন্ডেট ছিলাম।
এতে আমার পরিবার খুশিই হয়।আর তখন ই বাবার বিজনেসে জড়িয়ে পড়ি।আর তখন থেকে এই পর্যন্ত আমি এখন খুব ভাল আছি।
আমাদের বিয়ের ৩ বছর হয়ে গিয়েছে।আমাদের একটা মেয়েও আছে।ওর বয়স মাত্র ১ বছর।একদম মায়ের মত।
আজকে এখানে মিতু ডেকেছিল।ওকে ভালবাসতাম বলে এসেছি।
এখন ওর অবস্থা খুব খারাপ।আরিফ ওকে ছেড়ে চলে গিয়েছে।
আমার জীবনে ফিরতে চায়।হাহাহাহা।খুব হাসি পায়।এই কথা শুনে।
-
থাক আর কিছু বলবনা এখন। কারণ খুব লেট হয়ে যাচ্ছে।
দীনা আবার বকা দিবে লেট করে বাড়ি ফিরলে।
-
ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now