বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

bhaiya akta khota cilo!!!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X ভাইয়া একটু কথা ছিলো! কিভাবে যে বলবো বুঝতেছিনা! আপনার সাথে তো একমাস হলো চ্যাট করি! একদিন চ্যাট করতেছিলাম হঠাৎ আম্মু দেখে গেছে!' . ও এই কথা ৷ এটা কোন ব্যাপার হলো! একদিন তোমার সাথে চ্যাট করার সময় আমার বাবাও আড়চোখে তাকিয়ে ছিলো! . 'আম্মু তোমার সাথে চ্যাট করছি দেখে তো অবাক! হা করে তাকিয়ে ছিলো! . আম্মুদের কাজ ই তো অবাক হওয়া! ছোট মেয়ে বড় হয়েছে যে হাটতে পারতো না সে আজ লুকিয়ে চ্যাটও করছে! অবাক তো হবেই! . 'ধ্যাত ভাইয়া কি যে বলেন না!' . ধ্যাত কি বলতে গিয়ে কি যে বলে ফেলি! আম্মু হয়তো আমার এতো সুন্দর প্রোফাইল পিক দেখে অবাক! হাজার হলেও ডি ক্যাপ্রিওর মতো চেহারা আমার! একবার এক মেয়ে কি বলেছিলো জানো? . কি বলেছিলো ভাইয়া? . 'ভাইয়া রিক্টার স্কেলে যদি আমি আপনার হাসি মাপি তাহলে আমার হৃদয়ে ৯.৫ মাত্রার ভূমিকম্প বয়ে যায় যা ১৯৬০ সালে চিলির উপর বয়ে গিয়েছিলো!' . সুতরাং তোমার আম্মু অবাক হতেই পারে! . 'আরে না আম্মু জিজ্ঞেস করেছিলো এই ছেলেটা কে? ছেলেটাকে তো চিনা চিনা লাগে? কোথায় যেনো দেখেছি!' . শুধু তোমার আম্মু না আরো দুই একজন বলেছিলো ছবিটা তে আমাকে বিদেশী বিদেশী লাগে কিন্তু চীনা কেনো বললো বুঝলাম না! ওদের তো নাক বোচা চোখ ছোট! . 'আরে চীনা না চিনা চিনা লাগছিলো বলেছে! পরে বলেছে ছেলেটার পুরো নাম কি? আমি আপনার নাম বললাম! গল্প লেখে!' . তারপর মা বললো, 'ও চিনেছি!' . কি যে বলো চিনবে না মানে! এই যুগে চটি লেখককেও চিনে আর আমার মতো গল্প লেখককে চিনবে না তা কি হয়? . আরে ভাই পুরো কথা তো শুনবেন! . আচ্ছা বলো, . "মা তোমার আরো কিছু ছবি দেখে বলেছে ছেলেটা তো আমাদের ক্লাশমেট ছিলো!" . লিখেছেন, Abdur Rob Sharif


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ bhaiya akta khota cilo!!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now