বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না । এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত ।
*নুরুজ্জামান সিগারেট নিলেন ।
*স্যার,পান খাবেন? চমন বাহার দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি । ভাত খাবার পর পান খেলে ভাল লাগবে ।
*না,পান খাব না ।
*লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুকে এসে বলল,আপনাকে একটা গোপন কথা বলি । অনেকেই আছে,তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার । দিব্যি মানুষের মত ঘুরে বেড়াচ্ছে । তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে ,ওদের জানানো ।
হয় কি জানেন,ব্লাড ট্রান্সফিউশান থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল । এইডস ভাইরাসে ধুম করে লোক মারা যায় । ভ্যাম্পায়ার ভাইরাসে এ ধরনের আর মৃত্যু নেই । সেটাও এক যন্ত্রণা । দীর্ঘদিন বেচে থাকতে কি আর ভাল লাগে ?
জীবন বোরিং হয়ে যায় । আপনি কতদিন ধরে বেচে আছেন?
*প্রায় তিনশ বছর । লালবাগের কেল্লা এই নিয়ে পচাত্তর বার দেখলাম । ঠিক করেছি আরো পচিশ বার দেখে একশ পুরা করব । তারপর আর দেখব না ।
*ভ্যাম্পায়ারের লক্ষণ কি?
*লক্ষণ খুব সহজ । ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না । স্যার,যাই,আপনার সাথে কথা বলে ভাল লাগল ।
লোকটা উঠে চলে গেল । নুরুজ্জামান স্বস্তির নিঃশ্বাস ফেলে হোটেলে বিল মিটিয়ে বাইরে এলেন । কৌতুহল থেকেই নিজের ছায়ার দিকে তাকালেন আশ্চর্য । তার কোন ছায়া নেই ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now