বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাইরাস ১৬

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কিছু মনে করবেন না । আমি ব্যাপারটা বোঝার কোন আগ্রহ বোধ করছি না । *শোনার পর আগ্রহবোধ করবেন । ভাত খেতে খেতে শুনুন । শুনতে তো ক্ষতি নেই । ভ্যাম্পায়ার আসলে বাইরাসঘটিত এক ধরনের অসুখ । *ও আচ্ছা । *ভাইরাসগুলি অতি দীর্ঘজীবি । এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস । মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না । এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাচিয়ে রাখে নিজেদের বেচে থাকার স্বার্থে । মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে । ঠিক না ? *ঠিক বলেই তো মনে হয় । আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলির জন্যেই । রক্তটা ওদের জন্যেই দরকার । *ও । *একটা ভ্যাম্পায়ার যখন কোন মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্য জনের গায়ে ঢোকে । আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি । তাই ভাইরাসজনিত সংক্রমণ অনেক কমে গেছে । *ভাল । *তবে একেবারে যে নেই তাও না । হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায় । যারা আসলে ভ্যাম্পায়ার । যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন । আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলির জন্যেই । রক্তটা ওদের জন্যেই দরকার । *ও । *একটা ভ্যাম্পায়ার যখন কোন মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্যজনের ঢোকে । আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি । তাই ভাইরাস জনিত সংক্রমণ অনেক কমে গেছে । *ভাল । *তবে একেবারে যে নেই তাও না । হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায় । যারা আসলে ভ্যাম্পায়ার । যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম । নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন,আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? *জি । আশা করি আমার কথায় আহত হননি ।। *নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন । লোকটার গালে ঠাশ করে একটা চড় দিতে পারলে মনটা শান্ত হত । তিনি চড় দিলেন না ,শুনো গলায় বললেন,আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? *জি । আপনার চোখে সানগ্লাস ছিল । আপনি ভ্যাম্পায়ারের মত উদ্দেশ্যহীন ভাবে ঘুরেছিলেন । আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘুরাফেরা করি । আমাদের তো কোন কাজ কর্ম নেই । অফিসে যেতে হয় না । হা হা হা... নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হয়েছে । তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন । লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার । লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোন বদ মতলব আছে । মতলবটা কি ধরা যাচ্ছে না । *স্যারের খাওয়া তো হয়েছে । এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন । *না,সিগারেট খাই না । *সিগারেট অবশ্যই খান । না খেলে সঙ্গে দিয়াশলাই রাখতেন না । আপনার পকেটে দিয়াশলাই দেখা যাচ্ছে । ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৪ জন


এ জাতীয় গল্প

→ ভাইরাস আর খেলার খাতা
→ ভাইরাস
→ বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা আর করোনা ভাইরাসের ডাক্তার সংখ্যা কী সমান?
→ ✓জানাঅজানা✓ পোষা প্রাণী কি করোনাভাইরাস ছড়ায়?
→ শিশুদের উপর করোনা ভাইরাস কিংবা লকডাউনের প্রভাব
→ বদলে যাওয়া করোনাভাইরাস আসলটির চেয়েও দ্রুত ছড়ায়
→ করোনাভাইরাস
→ করোনা ভাইরাসের আত্মজীবনী
→ করোনা ভাইরাস
→ " ভাইরাস "
→ ভাইরাস রাক্ষসী
→ করোনা ভাইরাসের কথা
→ হানতাভাইরাস কী, কীভাবে ছড়ায়
→ করোনা ভাইরাস থেকে মুসলমানের জন্য ১০ শিক্ষাঃ
→ করোনাভাইরাস থেকে মুসলমানের ১০ শিক্ষা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now