বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্যার,আপনি বিয়ে করবেন না?
-করবো।
-কবে করবেন?কাকে করবেন?
-আশ্চর্য তো!তুমি সবসময় আমাকে
এইপ্রশ্নকরো কেন?
-কারণ আমি একটা ডিসিশননিয়ে ফেলেছি
যে।
-কিসের ডিসিশন?তোমার আবারডিসিশন
কি?
-আমার যখন আঠারো বছর হয়ে যাবেতখন
আমি আপনাকে বিয়ে করবো বলে
ঠিক করেছি।
-কি!!কার কাছ থেকে শিখেছো এসবআজে
বাজে কথা?
-আমি নিজে নিজে বুদ্ধি করে
বেরকরেছি।
-শোনো মেয়ে,তোমার এসবযন্ত্রণা অনেক
সহ্য করেছি আর না।ফেরএসববললে আমি
সোজা গিয়ে তোমারআম্মুরকাছে বিচার
দিবো।
-একবার আমি বড় হয়ে যাই তখন দেখবেনকি
করি!আম্মু যেমন আব্বুকে বকা
আমি ওআপনাকে খুব করে বকে দিবো। হুহ!
-এই মেয়ে চুপ করো।একদম চুপ।
ক্লাসথ্রি তে পড়ে এরকম বেয়াদবমেয়ে আমি
জীবনেও দেখিনি।তোমার আম্মুকে ডাক
দাও।তোমার মতো বেয়াদবমেয়েকে পড়ানো
আমার পক্ষে সম্ভবনা।সেদিনের পর
স্যারের সাথে আমার আর দেখা হয়নি।বেতন
নিতে একবার অবশ্য এসেছিলেন কিন্তু
আমারসাথে দেখা হয়নি তার।আম্মুআমাকে তার সামনে যেতে দেয়নি।তখন আমার বয়স ছিল দশ।স্যার তখনমাত্রএসএসসি
দিয়েছেন।প্রেম,ভালোবাসা
কিছুই বুঝতাম না তবুও কেন জানি এই
মানুষটিকে আমার খুবভালো লাগতো।স্যার
চলে গেলো।আমি ও বড়হতে লাগলাম।তার
কথা আমার মনেই ছিলনা।কলেজে উঠতেই
বাবা আমার বিয়ে ঠিককরে ফেললেন।
বিয়েতে আমার একদমই মত ছিলোনা।যে
ছেলেটির সাথে আমারবিয়ে ঠিককরেছেন সে
ডাক্তার।নাম শুভ্র।ছেলেটির সাথে
প্রথম যখনদেখা করতে গিয়েছিলাম মোটামোটি বড় ধরণেরধাক্কা
খেলাম।বেচারা নিজেও আমাকে দেখে কম
অবাক হয়নি।সেদিনকেউ ই কিছু বললাম
না।চুপ করে কিছুক্ষণবসে থাকলাম।
ছেলে আমার পছন্দ হয়েছে।আমাকে
ওতারপছন্দ হয়েছে।
.
.
.
কিছুক্ষণ আগে সেই ছেলেটিরসাথে আমার
বিয়ে হয়ে গেলো।আমি আরসে এখনো
চুপচাপ বসে আছি।আজব হলেওসত্যি যে
তার সাথে এখন পর্যন্ত আমারএকটাও কথা
হয়নি।সে ও কিছুবলেনি আরআমিও না।
আজ ও সে কিছুবলবে বলে মনে হচ্ছে না।
বোকারমতো নিচের দিকে তাকিয়ে আছে।
আমি মনে প্রাণে চাই মানুষটি যেন
মুখখুলে।কথা বলতে পারে কি না এটা
অন্ততজানা উচিৎ।
-তু তু তুমি তো দেখা যায় সাংঘাতিকভয়ংকর
মেয়ে।বিয়ে করার নীলনকশা কি তখন ই
বানিয়েছিলে?
-হিহি!আমি কিছু বলবো না।আমার খুবহাসি
পাচ্ছে।হিহিহি...
-হাসবেনা।আমি খুব ই সিরিয়াস।
-হাসলে কি করবেন?আম্মুরকাছে
বিচারদিবেন?
-হুম।-যত ইচ্ছা বিচার দিন।তখন তো
বিচারদিয়ে পালিয়ে গিয়েছিলেন
এইবার কোথায় পালাবেন?হুম?আম্মু যেমন
আব্বুকে বকা দে আমিওএইবারআপনাকে খুব
করে বকে দিবো।হিহি...
ভাগ্যে থাকলে কীনা হয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now