বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাগ্য

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X সকলে পড়ার অনুরোধ রইলো ! এক যুবক নতুন বিয়ে করল। ভালোই কাটতেছিল তাদের দিনগুলো । একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল। স্বামী স্ত্রী যখন খেতে বসল, এমন সময় এক ভিক্ষুক হাজির হল। ভিক্ষুক টি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল । স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল!!! কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হল। এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে গেল । স্বামী স্ত্রী কে তালাক দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল । নতুন স্বামীর সাথে শুরু হল তার জীবন! দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসল। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসল। স্ত্রী স্বামী কে বলল"আমি ভিক্ষা দিয়ে আসি"। কারণ এমন এক মুহুর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরন করেছিল, যা আমি এখনও ভুলতে পারিনা। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল!!! কারণ,তার সেই প্রথম স্বামীই আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে!!! স্ত্রী চোখের পানি রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামী কে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শুনাব। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল!! তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল,আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শুনাব । তুমি হয়ত শুনে অবাক হবে যে ,ঐ দিনের অসহায় সেই ভিক্ষুক টি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী!!! # শিক্ষাঃ আল্লাহ মুহূর্তের মধ্যেই গরীব কে ধনী আর ধনী কে ফকির বানিয়ে দিতে পারেন । সূতরাং আমরা কখনও কোন অসহায় কিংবা গরীব লোকের সাথে খারাপ ব্যবহার না করি । যদি পারি নিজের সাধ্য মত সাহায্য করব। কোন ভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলব না !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৪ জন


এ জাতীয় গল্প

→ কাঁটায়_লেখা_ভাগ্য
→ বেশিরভাগ সময় ভালোবাসাটা তার সাথে হয় যে ভাগ্য থাকে না।
→ ♥ সৌভাগ্যবতী স্ত্রী ♥
→ ভাগ্যই কি স্বপ্ন!
→ "ভাগ্য" [ By S.A.Shameem ]
→ সৌভাগ্যবতী ৩
→ সৌভাগ্যবতী ২
→ সৌভাগ্যবতী
→ ভাগ্য বতি
→ ভাগ্যে থাকলে কীনা হয়
→ চাষির ভাগ্য
→ ভাগ্য,,গল্পটি বর্তমানে সময়ের একদম বাস্তব কাহিনী
→ ভাগ্য থাকলে কি না হয়!
→ ভাগ্যবানের ভাগ্য
→ ভাগ্য বিড়াম্ভনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now