বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
@@@@@@@@ ভাগ্য @@@@@@@@@
এক জায়গায় একটা কথা পড়েছিলাম, কথাটা হল যদি কেউ সৃষ্টি কর্তাকে মুচকি হাসাতে চান তবে নিজের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করুন, সৃষ্টিকর্তা মুচকি হেসে ভাববেন হে মানুষ তোমার জন্য আমি কি ভবিষ্যত রেখেছি আর তুমি বোকার মত নিজের জন্য কি ভাবছো। সহজ কথায় মানুষ ভাবে এক রকম আর হয় অন্য রকম। নিচে এই ধরনেরই কিছু ঘটনা দেয়া হল।
জাপানে মাসাউকি নামের এক লোকের শখ ছিল তিনি একটা পাহাড়ের মালিক হবেন।বহু চেষ্টার পর জীবনের সব সঞ্চয় দিয়ে তিনি একটি পাহাড় কেনেন। কিন্তু যে দিন তিনি পাহাড়ের মালিক হলেন তার পর দিন এক ভুমিকম্পে তার সাধের পাহাড় মাটিতে বসে গিয়ে সমতল ভুমিতে পরিনত হল।
ফ্রান্সের এক সার্কাসে মানুষকে কামানের গোলা বানিয়ে খেলা দেখনো হত। সেই সার্কাসের মালিক শহরের মেয়রকে সন্মান দেখাতে খেলা দেখতে আমন্ত্রন জানান।রিটা থাণ্ডার বার্ড নামমের এক মহিলাকে কামানের গোলা বানিয়ে ছোরার প্রস্তুতি নেয়া হয়। কিন্তু কোনো এক রহস্যময় কারনে রিটা থান্ডার বার্ড কামানেই থেকে যান আর তার সুন্দর সোনালী অন্তর্বাসটি উরে এসে মেয়রের মাথায় গিয়ে পরে।
বেতসি বেকার নামের এক মহিলা অনেক কষ্ট করে সেক্সপিয়রের ৫৮ টি নাটকের বইয়ের প্রথম সংস্করন যোগার করেন কিন্তু এক দিন তিনি দেখলেন তার বাসার ঝি ৫৫ টি বইয়ের কোনোটা পুরিয়ে ফেলেছে, কোনোটা দিয়ে বাচ্চার ইয়ে পরিস্কার করেছে, কোনোটা কেক বানাতে ব্যাবহার করেছে মোট কথা মাত্র তিনটি বই টিকে আছে, অক্ষত বই তিনটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।
কানাডার এক দম্পতি চার মেয়ে হবার পর সিদ্ধান্ত নেন আর নয়।স্ত্রী ডাক্তার গর্ডন নামের এক জনের কাছে বন্ধাকরন অপারেশন করান।কিন্তু এক বছর পর মহিলা পেটে টিউমার সন্দেহে হাসপাতালে গিয়ে এক পুত্র সন্তান নিয়ে ঘরে ফেরেন।স্বামী বেচারা রেগে সিদ্ধান্ত নেন ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন কিন্তু স্ত্রী পুত্র হবার খুশীতে পুত্রের নাম রাখেন গর্ডন।
ফ্রান্সের মোনাকোতে এক লোকের ফাসিঁর রায় হয়। সেই সময়ের আইন অনুযায়ী ফাসিঁর আসামী কে প্রতিদিন সুস্বাদু খাবার আর অন্য বিভিন্ন সুবিধা দিতে হত।ঐ আসামী পরবর্তী ত্রিশ বছর রাজার হালে কাটিয়ে স্বাভাবিক ভাবে মারা যায় কারন জেল কর্তৃপক্ষ ত্রিশ বছরেও ঐ লোকের জন্য কোনো জল্লাদ
যোগার করতে পারেনি।
নিউইয়র্কে এক লোক এম্পায়ার স্টেট বিল্ডিং এর ছিয়াশি তলা থেকে আত্মহত্যার জন্য লাফ মারে কিন্তু সে দিন ছিল প্রচন্ড বাতাস। সেই বাতাস তাকে ঠেলে তিরাশি তলার জানালার কাঁচ ভেঙ্গে ভিতরে দিয়ে যায়।ঐ লোক আর আত্মহত্যার চেষ্টা করেনি কারন পরে সে বলেছিল লাফ দিতেই তার আত্মহত্যার ইচ্ছা উবে যায়।
ইটালীর এক সার্কাস থেকে এক সিংহ কিভাবে যেন ছুটে যায়।বাইরে এসেই সিংহ মহাশয় এক পার্কের মধ্যে একটি ছোট বাচ্চাকে তারা করে।এক বৃদ্ধ মহিলা সে সময় পার্কের বেঞ্চিতে বসে কিছু একটা সেলাই করছিলেন। তিনি এ দৃশ্য দেখে হাতের সেলাইয়ের কাটা দিয়ে গুতিয়ে, মেরে ধরে সিংহ বাবাজিকে একদম
শুইয়ে দেন। পরে সার্কাসের লোকজন ঐ বীর সিংহকে কোনো মতে উদ্ধার করে।
ইংল্যান্ডের এক ধর্মীও র্যালিতে ধর্মীও প্রধান এক মাদি ঘোড়ায় চেপে খুব ভাব গাম্ভীর্যের সাথে বাইবেল পড়তে পড়তে যাচ্ছিলেন।এমন সময় পাশের আস্তাবলের এক পুরুষ রোমিও ঘোরা ছুটে এসে ধর্মীও প্রধানের তরুনি ঘোরার সাথে রোমন্টিক কার্যকলাপ শুরু করে।এর ফলে গোটা গাম্ভীর্যময় পরিবেশের বারোটা বেজে যায়।
১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক জার্মান বোমারু বিমানের দুটি ডেস্ট্রয়ার চোখে পরে।সাথে সাথে বিমানটি জীবন বাজী রেখে ডেস্ট্রয়ার দুটো বোমা মেরে ঢুবিয়ে দেয়। পরে জানা যায় ডেস্ট্রয়ার দুটো আসলে তার নিজের দেশ জার্মানীর।
কলম্বিয়ার মাইকেল জর্জ ছিলেন অধুমপায়ী।কিন্তু তার স্ত্রী ধারনা পুরুষদের ধুমপান না করলে ম্যানলি লাগে না তাই মাইকেল সাহেব এক প্যাকেট সিগারেট কিনে বিমর্ষ মুখে একটা ধরালেন। টান দেয়া মাত্র কাশতে কাশতে জ্ঞান হারালেন।হাসপাতাল থেকে বাসায় ফিরে তিনি পেলেন স্ত্রীর ডিভোর্স লেটার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now