বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাবনার গহীনে!!!(পর্ব৯)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☫☤Ꮶℳ ЅᎯᎫU Ꭿℋℳℰⅅ ℛᎾᏦℐℬ ☢☣ (০ পয়েন্ট)

X এখন প্রায় অনেক টাই স্বাভাবিক আছে আফরাজ আর রূপ । দুইজনেই ভালো আছে । কিন্তু দুইজনের মতন করে ভালো আছে । আফরাজ না মানতে পারছে রূপ কে আর না রূপ আগাতে পারছে আফরাজের কাছে । কিন্তু রূপ এর মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় সে আফরাজের এতো কাছে তারপরও কেন আফরাজ তার কাছে আসে না , তার গায়ে ছুয়ে দেয় না৷ কারন ততদিনে রূপ ও যে আফরাজ কে ভালোবাসতে শুরু করে দিয়েছিল , রূপ হাসি খুশি প্রাণচ্ছল হলে কি হবে রূপ এর বুক ফাটবে তবু মুখ ফুটবে না । অনেক কষ্ট হয় আফরাজের জন্য মাঝে মাঝে , কিন্তু উপায় নেই । এইসব ভাবতে ভাবতে সে আফরাজ আর তার কার্বাড গুছাতে থাকে , কারন ফুপ্পিজান আসাতে একপ্রকার লাভ হয়েছে যে রূপ আর আফরাজ এক সাথে এক রুমে থাকতে তো পারে । রূপ ভাবছে যে আজ যেহেতু বাসায় আফরাজ নেই তখন সব গুছানো যাক । তাই সে সব জামা কাপড় গুলো গুছাতে থাকে , হঠাৎ করেই তার চোখ টা একটা বিশেষ জায়গায় একটা বিশেষ জিনিসের উপরে গিয়ে পরে । ↓ _আত্তু , এই আত্তু , একটু এইদিকে আসবা , আমার রুমে (রূপ) _জ্বি ভাবি আসছি (আতিয়া) _ওহ আত্তু এসেছো , একটু এদিকে আসো না প্লিজ (রূপ) _জ্বি ভাবি বলেন (আতিয়া) _আত্তু এই ছবি টা কার গো , ওনার কার্বাডে পেলাম , কার ছবি গো এই টা , কে এই মেয়েটা (রূপ) _কেন ভাবি , ভাইয়া এই যাবত কিছুই বলে নাই আপনাকে (আতিয়া) _নাহ তো , কি বলবে গো । (রূপ) _এই তো নাযিফা ম্যাডাম , ভাইয়ার প্রেমিকা ছিল এক সময় (আতিয়া) _what, প্রেমিকা , আফরাজের , কই আমাকে তো সে কখনো কিছু বলে নাই (রূপ) _ ৫ বছর আগে তাদের সম্পর্ক ছিল , ভাইয়া খুব ভালোবাসতো ম্যাডাম কে । সেও নাকি ভাইয়া কে খুব ভালোবাসতো (আতিয়া) _তারপর , এখন উনি কোথায় , আর তারা বিয়ে করে নি কেন , (রূপ) _কিভাবে করবে , সে তো ভাইয়া কে ধোকা দিয়েছে , সে একজন বড় লোক ছেলে কে বিয়ে করে ফেলে ৪ বছর আগে , লোক টার প্রচুর টাকা ছিল (আতিয়া) _ওনার ও তো কম টাকা নেই (রূপ) _তা তো বলতে পারবো না ভাবি তবে ভাইয়া খুব ভালোবাসতো মেয়েটা কে , কিন্তু মেয়েটা তাকে ছেড়ে চলে যায় । তাই ভাইয়া আর বিয়ে করে নাই কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে আপনাকে পেয়েছে । (আতিয়া) _এখন ইনি কোথায় আছেন আতিয়া (রূপ) _শুনেছি লন্ডনে থাকেন তার এক আন্টির কাছে , এও শুনেছি ৬ মাস আগে তার তালাক হয়ে গেছে তার স্বামীর সাথে (আতিয়া) _ওহ , আফরাজ জানে এইসব (রূপ) _হয়তো জানে , কারন ভাইয়া প্রায়ই তার বন্ধুর মাধ্যমে খবর নিতেন ওনার । আচ্ছা ভাবি আমি যাই নিচে (আতিয়া) _হুম (রূপ) _ওহ এইজন্যই আফরাজ এতো উদাসীন থাকে । এইবার বুঝলাম আসল ঘটনা , এই ফাযিল মেয়েটা এই সবের জন্য দায়ী , এই মেয়েটা আমার আফরাজকে অনেক কষ্ট দিয়েছে , জানোয়ার মেয়ে একটা , বদমাইশ মেয়ে একটা এই মেয়ের কোন ছবি থাকবে না এই বাড়িতে । ↓ রাতে আফরাজ বাসায় আসে । আজ কেন যেনো আফরাজের মন ভালো নেই তাই সে তেমন কথা বলছে না , খাবারও খায় নি । রূপ কয়েকবার জিজ্ঞাসা করাতে সে জানায় সে খাবে না ,সে রাতে রূপ ও কিছু খায় নি , তারপর রাতের বেলায় রূপ দেখে আফরাজ মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে , রূপ সেইখানে যায় আর বলে , ↓ _কি হয়েছে , এইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন , ঘুমাবেন না (রূপ) _ঘুম আসছে না , তুমি যাও ঘুমিয়ে পরো (আফরাজ) _চলেন কিছু খেয়ে নিবেন , কিছুই তো খেলেন না (রূপ) _নাহ কিছুই খাবো না , ইচ্ছে করছে না (আফরাজ) _কি হয়েছে জানতে পারি , (রূপ) _কিছুই না , এমনি ভালো লাগছে না (আফরাজ) _আমি বুঝতে পারছি তো (রূপ) _কি বুঝতে পারছো (আফরাজ) _অতীত নাড়া দিচ্ছে তাই না (রূপ) _অবাক হয়ে , অতীত কিসের অতীত কোন অতীত এর কথা বলছো তুমি (আফরাজ) _যে অতীত টা ৫ বছর আগে আপনার কাছে ছিল (রূপ) _রুপাঞ্জনা go back ur bed at that moment (আফরাজ) _আপনি টেনশন করবেন না আমি আর আপনাকে কষ্ট পেতে দিবো না (রূপ) _রুমে যেতে বলেছি না রেগে গিয়ে (আফরাজ) _যাচ্ছি তো নাকি এতো চেচাচ্ছেন কেন , যেতে গিয়ে ফিরে আসে , আমি আজ একটা কাজ করে ফেলছি (রূপ) _আবার কি কাজ করছো (আফরাজ) _আজকে কার্বাড পরিষ্কার করতে গিয়ে তার একটা ছবি পেয়েছিলাম , ছিড়ে ফেলে দিয়েছি (রূপ) _what , ঠাসসসসসস How dare you , আবার ঠাসসসসসস , এই মেয়ে এই , তুমি কে হ্যা তুমি কে , বেয়াদব মেয়ে , লজ্জা করে না এইভাবে আমার গলায় ঝুলে পরছো , নিজের পরিবার তো মেনে নেয় নি , তাই বাধ্য হয়ে তোমাকে এই বাসায় রাখতে হচ্ছে আমায় , আর তুমি সেই সুযোগ টা কাজে লাগাচ্ছো , কত বড় সাহস তোমার হ্যা কত সাহস , না বলে অন্যের জিনিসে হাত দাও একদম হাত কেটে রেখে দিব ফাযিল মেয়ে কোথাকার , next time don't you dare to touch in my personal cabard , you get it , idiot , stupid (আফরাজ) _এ আমি কাকে দেখছি আমার সামনে , এ কে , এ কি আফরাজ , সামান্য একটা ছবির জন্য আমাকে মারলেন তিনি , নিজে একজন উকিল হয়ে তার স্ত্রীর গায়ে হাত তুললেন আর উনি এইগুলা কি বললেন আমায় , কি বললেন , ছিঃছিঃ আমি ওনার গলায় ঝুলে পরছি (রূপ) ↓ এই বলে আফরাজ , রূপ কে বারান্দায় রেখেই রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে যায় , আর রূপ তখনও বারান্দায় দাঁড়ানো । উপস্থিত বুদ্ধি টুকু তার লোপ পেয়ে গেছে , আর চোখ যেনো পাথর হয়ে গেছে , পানিও পরছে না , ঠায় সেইখানেই দাঁড়িয়ে আছে সে । এর এইদিকে অন্য রুমে রাগে গজ গজ এসে উপস্থিত হয় , _কত বড় সাহস এই মেয়ের আমার জিনিসে হাত দেয় আবার ছবি টাও ছিড়ে ফেলছে ফাযিল মেয়ে একটা । বেশী লাই দিলে এমনই হয় , ভুলে গেছে কে সে , দুইদিন হলো আসছে এসেই আমার উপরে অধিকার খাটায় , মুহূর্তে মনে পরে গেলো , ওহ শীট , আমি ওকে চড় মেরেছি , তাও আবার দুইটা । শীট ম্যান , এটা কি করলাম , এখন কি করবো , আর ওকে কি বলে আসলাম । এই রাগ টা যে কেন কন্ট্রোল কর‍তে পারি না আমি । মেয়েটা আমার সম্পর্কে কি ভাবছে , এখন কি করবো , যাবো একবার ওর কাছে , নাহ থাক সকালে গিয়ে সরি বলে নিবো (আফরাজ) ↓ পরদিন সকাল ৮ টায় আফরাজের ঘুম ভাঙে , তারাতারি ওঠার একটা কারন ও আছে , আজ একটু ঢাকার বাহিরে যাবে সে তাই মোবাইলে এলার্ম দিয়ে রেখেছিল সে , ঘুম থেকে উঠে নিজের রুমের দিকে আগায় , দরজার কাছে গিয়ে অবাক হয়ে যায় সে , ↓ গত কাল রাতে যেইভাবে দরজায় বারি দিয়ে রেখে গিয়েছিল ঠিক সেইভাবেই আছে দরজা টা , তার মানে কি ৮ টা বেজে গেলো আর রুপাঞ্জনা এখনো রুম থেকে বের হয় নি , সে দরজা ঠেলে ভেতরে ঢুকে আরো অবাক হয়ে যায় , বিছানাটাও আগের মতই গুছানো ছিল তাহলে রুপাঞ্জনা কোথায় , মুহুর্তে তার মনে পরে রুপাঞ্জনা কাল রাতে বারান্দায় ছিল , সে তড়িঘড়ি করে বারান্দায় গিয়ে দেখে রুপাঞ্জনা জানালার সিক ধরে একভাবে দাঁড়িয়ে আছে , তার মানে কাল সারারাত রুপাঞ্জনা এইখানে এইভাবেই দাঁড়িয়ে ছিল , ↓ _কাছে গিয়ে , রুপাঞ্জনা , এই রুপাঞ্জনা (আফরাজ) _নিঃশ্চুপ (রূপ) _actually i am sorry for my behaviour , please forgive me (আফরাজ) _নিঃশ্চুপ ( রূপ) _আসলে মাথা টা ঠিক ছিল না তখন , তাই তোমার গায়ে হাত টা উঠে গেছে , please sorry রুপাঞ্জনা (আফরাজ) _নিঃশ্চুপ (রূপ) _কথা তো বলবে তাই না , আমি সরি বললাম তো তাই না , আচ্ছা এর জন্য তুমি আমায় punished করো (আফরাজ) _নিঃশ্চুপ (রূপ) _কি হলো কথা তো বলবে তাই না , মানছি ভুল হয়ে গেছে চড় মারা টা উচিত হয় নি আমার , এর ওই কথা গুলাও ভলা ঠিক হয় নি , ভুল টা তো আমার ছিল (আফরাজ) _নিঃশ্চুপ (রূপ) এখন কিন্তু রাগ হচ্ছে খুব , কতক্ষণ যাবত কথা বলছি শুনতে পাচ্ছ না তুমি , এই মেয়ে (আফরাজ) ↓ এর এই বলে আফরাজ রূপ কে হালকা করে ধাক্কা দেয় আর রূপ ঢলে ফ্লোরের দিকে পরে যেতে নিলে আফরাজ খপ করে রূপ এর হাত ধরে ফেলে , রূপ সেন্সলেস হয়ে গেছে । আফরাজ বেকুব হয়ে যায় , রূপ সেন্সলেস হয়ে গেছে , আর গালের দিকে নজর যার আফরাজের , আৎকে উঠে আফরাজ । এতো টাই জোড়ে থাপ্পড় মেরেছে যে কালো হয়ে দাগ পরে গেছে রূপ এর ফর্সা গালে । কত বড় ভুল হয়ে গেলো আফরাজের হাতে ???????? ↓ ↓ ↓ To be continue......????????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now