বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাবনার গহীনে!!!(পর্ব১৬)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☫☤Ꮶℳ ЅᎯᎫU Ꭿℋℳℰⅅ ℛᎾᏦℐℬ ☢☣ (০ পয়েন্ট)

X এভাবেই চলছে দিন কাটছে রাত । আফরাজ কাজের ফাকে রুপাঞ্জনা কে খুজে ফেরে । কোথায় যেতে পারে রুপাঞ্জনা ? এর মাঝেই একদিন রুপাঞ্জনার বড় বোন আর তার সেই ছোট মেয়েটি আসে । এসে জানতে পারে যে রুপাঞ্জনা বাড়ি ছেড়ে চলে গেছে । জীবনের নির্মম পরিহাসের কাছে আবারো রুপাঞ্জনা ঠকে গেছে । তবে এইবারের কষ্ট টা একটু বেশিই ছিল । আদৃতা তার মাম্মামের কথা জানতে চায় তার আন্তেল এর কাছে ↓ আন্তেল আন্তেল (আদৃতা) _জ্বি মামুনি (আফরাজ) _আমাল মাম্মাম কোটায় (আদৃতা) _জানি না মামুনি , আমায় একা ফেলে চলে গেছে তোমার মাম্মাম (আফরাজ) _তুমি আতকাও নাই তেন (আদৃতা) _তোমার মাম্মাম আমার সাথে অভিমান করেছে মামুনি (আফরাজ) _আন্তেল আমাল লক্ষী মাম্মাম তা তেন চলে গেলো (আদৃতা) _আমি তোমার লক্ষী মাম্মাম কে তাড়িয়ে দিয়েছি মামুনি (আফরাজ) _তুমি তেন তালিয়ে দিয়েতো আমাল মাম্মাম কে , তুমি খুব পতা (আদৃতা) _হুম মামুনি আসলেই আমি খুব পচা (আফরাজ) _তোমাল সাতে কাট্টি আর কতা বলবো না আমি তোমাল সাতে , আর আসবো না তোমাল কাতে , তা তা বাই বাই (আদৃতা) ↓ বাচ্চা মেয়েটা ও বুঝে যে আফরাজ তার মাম্মাম কে তাড়িয়ে দিয়েছে । আফরাজের আস্তে আস্তে অসহ্য লাগতে থাকে । ও হাপিয়ে গেছে । খুব মিস করছে রুপাঞ্জনাকে । রুপাঞ্জনার কথা , রুপাঞ্জনার হাসি । সব সব , রুপাঞ্জনা চলে যাওয়ার পর প্রায়ই সে রুপাঞ্জনা যে রুম টায় থাকতো সেইখানে গিয়ে সময় কাটাতে থাকে [কথায় আছে না দাত থাকতে দাতের মর্যাদা দিতে শেখ , তা না হলে পরে আফসোস করবে ] ঠিক এই একই জিনিস টা আফরাজ এখন বুঝতে পারছে । হাই কোর্ট , জর্জ কোর্ট , সুপ্রিম কোর্ট এ হয়তো আফরাজ একজন বিখ্যাত উকিল , কিন্তু জীবনের কোর্টে সে একজন অপরাধী । যার বিচারক ছিল রুপাঞ্জনা , যে তার বিচার কার্য সম্পাদন করে নিজেই প্রস্থান করে গেছেন । ↓ চেম্বারে বসে বসে রুপাঞ্জনার কিছু ছবি দেখছিল আফরাজ । ছবি অবশ্য তাদের রিসিপশনে তুলেছিল । হঠাৎ তার খেয়াল হলো রুপাঞ্জনার বান্ধবী মিরার কথা । তাকে একবার মিরার সাথে দেখা করতেই হবে , হয়তো মিরাই তাকে রুপাঞ্জনার খোজ দিতে পারবে । আফরাজ কলেজে গিয়ে মিরার নম্বর যোগার করে মিরার সাথে দেখা করে । ↓ _হাই (আফরাজ) _হ্যালো (মিরা) _প্লিজ বসুন (আফরাজ) _ধন্যবাদ , জ্বি বলুন কেন ডেকেছেন (মিরা) _আপনি ও কি রেগে আছেন নাকি আমার সাথে (আফরাজ) _রাগের কি আছে , কিছু বলবেন কি (মিরা) _মিরা , প্লিজ রুপাঞ্জনার ঠিকানা টা দিন আমায় , আমার খুব দরকার (আফরাজ) _উহু , আমার কাছে কোন ঠিকানা নেই আর যদিও থাকতো তাহলে ও তো আমি আপনাকে দিতাম না (মিরা) _মিরা প্লিজ (আফরাজ) _কেন , হঠাৎ এতো দিন পার হওয়ার পরে ঠিকানার দরকার পরলো কেন , এর আগে তো পরে নি । (মিরা) _এখন পরেছে তাই চাইলাম (আফরাজ) _ওর নাম্বার বা ওর ঠিকানা কোনো টাই নেই আমার কাছে , ও সেইদিন রাতে আমার কাছে ছিল , আমি সাক্ষী ছিলাম সেইরাতের , মেয়েটা পাগলের মতো করেছে , একভাবে তাকিয়ে ছিল আপনার ছবির দিকে , পাগলের মতো প্রলাপ করে কেদেছে মেয়েটা , আর আপনি তখন গভীর ঘুমে আছন্ন আর আপনি ওর ভাবনার গহীনে বিচরণ করেছিলেন । তারপর ভোর হতেই কোথায় যে চলে গেলো , আর যোগাযোগ করে নি এই চার মাসে । (মিরা) ↓ -সত্যি বলছেন তো মিরা ? (আফরাজ) _মিথ্যে বলারও তো কোন কারন দেখছি না আপনাকে (মিরা) _কোথায় পাবো তাকে আমি (আফরাজ) _খুজেও লাভ নেই , সে ধরা দিবে না (মিরা) _আগের বার চলে গিয়েছিল , বাস স্টেন্ড থেকে ধরে এনেছিলাম (আফরাজ) _তখন আটকে ছিলেন কেন , যদি এইরকমই করবেন তাহলে আটকে ছিলেন কেন (মিরা) _আসলে সেইদিন রাতে মাথা টা ঠিক ছিল না । কি হতে গিয়ে কি হিয়ে গেছে (আফরাজ) _তাই বলে মিথ্যা অপবাদ দেবেন । তাই বলে থাপ্পড় মারবেন (মিরা) _ওইযে বললাম মাথা টা ঠিক ছিল না । (আফরাজ) _আপনারা উকিল রা কি এই রকমই বুঝি । একজনকে বিনা অপরাধের শাস্তি দিয়ে দেন । আপনি কত টুকু জানতেন ওর সম্পর্কে । আমি বলছি আপনাকে । রূপ কে আমাদের কলেজের প্রায় অনেক ছেলেই লাইক করতো কিন্তু রূপ ভালোবাসতো রাহাত কে । কিন্তু রাহাত ওকে বিশ্বাস করলো না । তার থেকে বড় কথা ওর নিজের বাবা মা ই বিশ্বাস করলো না । সব টা মেনে নিয়ে আপনার সাথে থাকতে চেয়েছিল , কিন্তু আপনি কি করলেন , জানেন আপনি , রূপ আপনাকে ভালোবেসে ফেলেছিল (মিরা) _কিহহহহহহহহহ ভালোবেসে ফেলেছিল মানে (আফরাজ) _অবাক হচ্ছেন তাই না , কিন্তু এটাই সত্যি , রূপ আপনাকে ভালোবেসে ফেলেছিল , কিন্তু বলার সাহস পায় নি । কিন্তু যখনই ও আপনাকে নাজিফার সাথে দেখে তখনই ও অসুস্থ হয়ে যায় । আর আপনি সেই অসুস্থ কেও বিশ্রী ভাবে উপস্থাপন করেছেন , রূপ কে আমিই একদিন বলেছিলাম আপনি অনেক ভালো মানুষ , আপনার মতো মানুষ হয় না , এখন তো দেখছি সত্যি আপনার মতো মানুষ হয় না (মিরা) _মিরা আমার রুপাঞ্জনাকে খুব দরকার জানেন (আফরাজ) _আচ্ছা , আপনি ভাবলেন কি করে ও আপনাকে ছাড়া অন্য কারো সাথে,,,, ছিঃ ছিঃ । (মিরা) _তখন এতো টাই বাজে ভাবে কথা বলেছিলাম যে ওর কষ্ট টাও বুঝি নি আমি (আফরাজ) _এখন হাত কামড়িয়ে কি করবেন , আচ্ছা নাজিফা মেয়েটা আবার জেন এসেছিল (মিরা) _সে অনেক কথা , অন্য একদিন না হয় বলবো , এখন সবার আগে আমার রুপাঞ্জনাকে দরকার । (আফরাজ) _খুজে লাভ নাই , যে নিজ থেকে ধরা দিতে চায় না তাকে শত খুজলেও পাওয়া যাবে না , বুঝলেন , আসছি তাহলে , ভালো থাকবেন , বাই (মিরা) ↓ মিরা চলে যাওয়ার পর আফরাজ অনেক টাই হতাশ হয়ে পরে । যেই আশা টা ছিল সেইটাও শেষ । মিরা হয়তো আসলে ঠিকই বলেছে । নিজ থেকে কেউ যদি ধরা না দেয় তাকে খুজে পাওয়া আসলেই খুব কঠিন । ↓ আচ্ছা , কি মনে হয় , রুপাঞ্জনা কোথায় ? ভালো আছে তো ? কি করছে সে ? কোথায় আছে ? এই চার মাসে কি একবার ও আফরাজ কে তার মনে পরে নাই ? উত্তর টা কারোই জানা নেই । সবই তো প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আবৃত । উত্তর জানা থাকলে খুব ভালো হতো । সব ঠিক হতো । হয়তো নিয়তি এইটাই চেয়েছিল । যার জন্য আফরাজ আর রুপাঞ্জনার রাস্তা টা আলাদা হয়ে গেছে । ↓ মিল হবে কি তাদের দুইজনের । নাকি ঝরে যাবে ? আফরাজ কি খুজে পাবে রুপাঞ্জনা কে ? আচ্ছা রুপাঞ্জনা কি আসবে আফরাজের কাছে ? দেখাই যাক না কি হয় । ↓ সেই অবদি সাথেই থাকুন । ভালো থাকুন । সবাইকে ভালো রাখুন । ↓ ↓ ↓ To be continue ????????????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now