বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাবনার গহীনে!!! (পর্ব১৮)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☫☤Ꮶℳ ЅᎯᎫU Ꭿℋℳℰⅅ ℛᎾᏦℐℬ ☢☣ (০ পয়েন্ট)

X রুপাঞ্জনা যে এইভাবে পালিয়ে যাবে তা ভাবে নি আফরাজ , এক মিনিটের জন্য তো মনে হয়েছে দম টাই বুঝি বের হয়ে যাচ্ছে , কিন্তু আফরাজ যে তাকে পেয়েও হারিয়ে ফেললো , এখন তো আর শাখাওয়াত কে ধরেই সব টা বলা যাবে না । আর এইদিকে আরেক প্রবলেম হয়েছে যে শাখাওয়াত রুপাঞ্জনাকে ভালোবেসে ফেলেছে , এখন কি হবে , ↓ _হায় আল্লাহ এই দিন টাও বাকি ছিল , অনেক কষ্টে নিজেকে সামাল দিয়েছিলাম এই চার মাসে , ভালোই তো ছিলাম , সব ভুলেই তো যেতাম একদিন , কিন্তু উনি যে আবারো আমার সামনে চলে আসবে ভাবিই নি আমি । আমার কপাল টা এমন কেন বুঝি না (রূপ) _একবারের জন্য পেয়েও হারিয়ে ফেললাম । দুপুরে ওকে দেখে এমন লাগছিল মনে হচ্ছিল যেন ঠিক গলার মাঝখানে কিছু একটা একটা আটকে আছে , এক্ষুনি বোধ হয় আমি মরে যাবো , কিন্তু রুপাঞ্জনা কে তো দেখতে তো পেলাম , তাও এতো দিন পর , আগের মতো নেই মেয়েটা , অনেক চেঞ্জ হয়ে গেছে , জানি না কিভাবে খুজে বের করবো , কিন্তু এখন তো শাখাওয়াতকেও কিছু বলতে পারবো না , বাই এনি চাঞ্চ যদি কিছু বুঝে যায় , আর সে তো রুপাঞ্জনাকে অনেক ভালোবাসে দেখলাম , আর হবেই বা না কেন , রুপাঞ্জনার মতো মেয়েকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না , সবাই তো আর আমার মতো বোকা না (আফরাজ) ↓ পরদিন , ↓ _হ্যালো শাখাওয়াত (আফরাজ) _হুম বন্ধু বল , কেমন আছিস (শাখাওয়াত) _হুম ভালো , তুই কেমন আছিস (আফরাজ) _আমি তো 1st class , জানিসই তো , (শাখাওয়াত) _হুম , আচ্ছা দোস্ত , একটা কথা বলি ? (আফরাজ) _হুম প্লিজ বল দোস্ত (শাখাওয়াত) _আচ্ছা যাকে কাল দেখালি i mean শাহরীন , তার পরিচয় সম্পর্কে জানিস তুই (আফরাজ) _হুমমম্ম , জানি বলতে তেমন কিছুই জানি না , আমার এইখানে বিগত তিন মাস ধরে জব করতেছে , তুই তো জানিসই যে আমাকে বাহিরে যেতে হয় কাজের জন্য , আমি যখন out of bd থাকি তখন ও আমার জায়গায় আমার সব কাজ সামলায় , মোট কথা ও আমার রিপ্লেসমেন্ট । আচ্ছা , হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি (শাখাওয়াত) _নাহ মানে জিজ্ঞাসা করলাম আর কি , এমনি যাকে এতো ভালোবাসিস তার সম্পর্কে সব কিছু জেনে নেয়া টা ভালো না (আফরাজ) _তা অবশ্য ঠিক , আসলে সেইভাবে কখনো জিজ্ঞাসা করি নি । ও এতো টাই ভালো যে অন্য কিছু আমার দরকার পরে না আর পরবেও না , ওকে পেলেই হবে আমার , কিন্তু দোস্ত ওকে বলবো কি করে ? ও তো কখনো এইসব নিয়ে ভাবেও নি , আমি অন্তত এমন দেখি নি , একদম অন্য ধাচের মানুষ সে , খুব কম কথা বলে , খুব কম হাসে , আর খুব শান্ত স্বভাবের মানুষ ও , কিন্তু দোস্ত ও যখন হাসে না । উফফফফফফ , যে কেউই প্রেমে পরে যাবে ওর আর ওর সেই পাগল করা হাসির উপরে । (শাখাওয়াত) _যদি তোকে ভালো না বাসে (আফরাজ) _ধুর শালা , তুই বন্ধু নাকি শত্রু , এমনে বলিস না , দোস্ত তুই একটা হ্যাল্প করবি তুই (শাখাওয়াত) _কি হ্যাল্প (আফরাজ) _তোকে ওর নাম্বার টা দেই , তুই একটু ওকে বুঝাবি প্লিজ , আমার না কেমন জানি ভয় হচ্ছে , (শাখাওয়াত) ↓ [এহহহহহহ , এমনিতেই একবার নিজের ভুলের জন্য ওকে হারাইছি , এখন আসছে আমার বউকে নিতে , ঘন্টা দিবো তোরে আমি , শালার কত সাহস , আমার বউকে ভালোবাসে , তাও আবার যেই সেই বউ না আমার রেজিস্ট্রি করা বউ , কিছু তো একটা বলতে হবে , {মনে মনে } ] ↓ _আরেহ নাহ , পাগল নাকি , আমি কি বলবো বল , আগে তুই বল , পরে না মানলে আমি বলবো নে (আফরাজ) ↓ _বলছিস (শাখাওয়াত) _হুম ট্রাই কর (আফরাজ) [বল না বল , ঘুরাই দিবো একটা , ওয় যা মেয়ে , তা তো আমি জানি {মনে মনে } ] _তাহলে ট্রাই করি কি বলিস (শাখাওয়াত) _হুম করতে পারিস , {এই সুযোগে রুপাঞ্জনার ঠিকানা আর মোবাইল নাম্বার টা নিতেই পারি} আচ্ছা দোস্ত ও থাকে কোথায় ? (আফরাজ) _আমাদের অফিসের স্টাফ কোয়াটারে , (শাখাওয়াত) _ওহ , আচ্ছা দে , নাম্বার টা দে , দেখি আমি কিছু করতে পারি কিনা (আফরাজ) _এই না বললি নিবি না , কি ব্যাপার , হ্যা , আমার ভালোবাসার মানুষ টাকে কি লাইন মারবা নাকি মামু (শাখাওয়াত) _মানে (আফরাজ) _মানে , ভাবির থেকেও সুন্দরী নাকি আমার জন , যে এখন ওর নাম্বার চাইলি (শাখাওয়াত) _বলদ , এটাই তোর ভাবি , হাদারাম , বেকুব আর মেয়ে পাইলি না শেষ পর্যন্ত আমার বউয়ের সাথেই লাইন মারিস এখন আবার আমাকে বলিস {মনে মনে} (আফরাজ) _কিরে কথা বলিস না কেন (শাখাওয়াত) _আচ্ছা আচ্ছা লাগবে না রাখি (আফরাজ) _নাহ নাহ রাগ করিস না দিচ্ছি , 01********* (শাখাওয়াত) _আচ্ছা দোস্ত রাখিরে (আফরাজ) _হুম দোস্ত বাই , ভালো থাকিস , আর ভাবিকে নিয়ে আয় একদিন , (শাখাওয়াত) _ok i will try Bye (আফরাজ) _Bye , see you next time (শাখাওয়াত) ↓ এর পর কি হবে ? আফরাজ কি রুপাঞ্জনার সাথে দেখা করবে ? নাকি কথা বলবে ? আচ্ছা রুপাঞ্জনা কি কথা বলবে ? নাকি দেখা করতে চাইবে ? ↓ খুব করে চাইছি ওরা যেতে মিলে যায় , কিন্তু সমস্যা হচ্ছে শাখাওয়াত । সে কি ছাড়বে রুপাঞ্জনাকে , মনে তো হচ্ছে একটু বেশিই ভালোবাসে সে রুপাঞ্জনাকে , দেখাই যাক না কি হয় ? ↓ ↓ ↓ To be continue........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now