বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কলেজ ছুটিতে বাসায় আসছি অনেক দিন পর বাসায় আসলাম। তাই বাসার সবাই খুশি। সবার ই একি ডায়ালগ, বড্ড শুকিয়ে গেছিস শুনতে শুনতে বিরক্ত হলেও এখন আর বিরক্ত লাগেনা। এদিকে বন্ধুরা ফোন করতেছে দেখা করার জন্য। বিকেলে বাজারের মাঠে গেলাম। বন্ধুদের সাথে রাত করে আড্ডা দিয়ে আসলাম। অনেক রাত করে বাড়ি ফিরাতে আম্মু কিছুটা বকা বকি করল। কি আর করার বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, কে কয়টা প্রেম করে, কে কোন মাইয়ার সাথে টাংকি মারে ইত্যাদি ইত্যাদি। গল্প যেন আর শেষ হয়না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বড় ভাইয়ের সদ্য কেনা নতুন মটর সাইকেল টা বাইরে বের করা।???????????? আমার ভেতর টা চকচক করছে ভাবির কাছে চাবিটা নিয়ে দিলাম এক টান আল্লাহর নামে। এলাকা দিয়ে ঘুরতেছি পুবের রাস্তা দিয়ে যাচ্ছি, বন্ধু রানার বাসায়। অনেক দিন থেকে দেখা করি না। ভাবলাম দেখা করে আসি আর গাড়ি নিয়ে একটু ভাব দেখাই আসি। রানার চাচাত বোন তানিয়ার সাথে অনেক দিন থেকেই টাংকি মারার চেষ্টা করতেছি কিন্তু মাইয়া সেই পাট লয় তাই আর কিছু করতে পারিনাই।????????????
আজকে গাড়ি চালনা দেখে যদি একটু ইম্প্রেস হয়।
অইতো মাইয়া রাস্তা দিয়া কোমর দুলাইতে দুলাইতে যাউতেছে। ওকে দেখে গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিলাম। কুজো হয়ে সবসময় গাড়ি চালালেও এখন আমি নায়ক সলেমান খান???????????? এইতো মাইয়া আমার দিকে চায়া রইছে। যা এইবার আমার চাল, এইটা কোনোমতেই মিস করা যাবেনা যা করার এখনি করতে হবে। তানিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো ভাবছে আমার নায়ক হওয়ার কথা???????????? না হয় তো ভাবছে আমাকে তো কোনোদিন গাড়ি চালাইতে দেখে নাই তাই হয়তো ভাবছে????????
সামনে মোড় মোড়টা ঘেছাং করে ব্রেক করতে গিয়ে রাস্তার পাশে বাধা ছাগলের দড়ির খোটার সাথে খঠাং করে বাড়ি খেয়ে গাড়ি রাস্তার ওপাশে, আর আমি পড়ে আছি রাস্তার এ পাশে গোবরের ভিড়ায়???????? মাইয়া আমার দিকে তাকিয়ে দেখি কানবে না হাসবে সেটা টের পাচ্ছে না বোধ হয়।
আহ্ কপালের এ পাশটা ছিলে গেছে, হাতটাও নাড়াতে পারছি না ব্যাথায় আমি কুকড়ে যাচ্ছি।
মনে মনে লজ্বাও পাচ্ছি
অত:পর আমি এখন হস্পিটালে, সালার ভাব দেখাইতে গিয়ে আমার আজ এই অবস্থা ????????????
#অপদার্থ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now