বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বেশী যত্নে তাতি নষ্ট!

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mahdi hasan (০ পয়েন্ট)

X একদা এক বুড়ি ছিল।সে একদিন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। জঙ্গলের মধ্যে কিছু একটার আওয়াজ শুনে সে জঙ্গলে প্রবেশ করে এবং দেখতে পায় একটি বাজপাখির ছানা গাছের ডাল থেকে পড়ে আহত হয়ে কাতরাচ্ছে। বুড়িটি বাজপাখির ছানাটি বাড়িতে নিয়ে আসল। ছানাটি দেখতে খুবই সুন্দর ছিল,এবং ছানাটির প্রতি অনেক মায়া হচ্ছিল। তাই বুড়ি সেটার অনেক যত্ন নিতে শুরু করল। ধীরে ধীরে ছানাটি বড় হতে লাগল। কয়েক বছর পরে... ছানাটি এখন ছানা নেই,সে এখন দক্ষ শিকারিও বটে। তার লম্বা ঠোট আর ধারালো নখ দিয়ে সে অনায়াসে শিকার ধরতে পারে।সে শিকার গুলো ঠোটে করে বুড়িকে এনে দিত এবং সে নিজেও তা থেকে আহার করত। বুড়ি কিন্তু বাজপাখিটি কিভাবে শিকার ধরত তা দেখতে পেত না।কারণ পাখিটি অনেক দূরে যেত শিকার ধরার জন্য। বুড়ি পাখিটির প্রতি যত্ন আরো বাড়িয়ে দিল।সে দেখল পাখিটির নখ অনেক বড় হয়ে গিয়েছে,আর ঠোট গুলোও লম্বা। তাই সে একদিন পাখিটির ঠোট-নখ কাঁচি দিয়ে কেটে দিল।সাথে সাথে অনেক রক্ত বের হতে লাগল।একসময় পাখিটি দূর্বল হয়ে গেল। কোন খাবার খেতে পারত না।শেষ পর্যন্ত পাখিটি মারাই গেল। শিক্ষা:যে জিনিসের যতটুকু যত্ন নেয়া প্রয়োজন তার ততটুকুই যত্ন নেয়া উচিৎ। নতুবা হিতে বিপরীত হতে পারে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ বেশী যত্নে তাতি নষ্ট!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now