বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বেশ ভালো

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X - ছেলে দেখতে বেশ ভালো,নম্র,ভদ্র ( ঘটক) ঃ কি করে? (মেয়ের বাবা) - ইয়ে মানে ছোটখাট একটা চাকুরি। ঃ নিজে খাবে নাকি আমার মেয়েকে খাওয়াবে! হবেনা এটা। - আরেকটা ছেলে আছে।গ্র্যজুয়েশান কমপ্লিট করা।একটা চাকুরি হয়ে যাবে। ঃ হয়ে যাবে! হয়নিতো। এটাও বাদ। - ইয়ে মানে একটা সোনার টুকরা ছেলে আছে।ভালো চাকুরি করে। ঃ বেতন কত? - হাজার বিশেক। ঃ এটা কোন বেতন! কি খাওয়াবে আমার মেয়েকে! - এবার আর না করতে পারবেন না কিন্তু।এই ছেলেটা দেখতে শুনতে যেমন ভালো আবার ভালো বেতনের চাকুরিও করে।তবে একটু খাটো। ঃ খাটো ছেলের কাছে মেয়ে বিয়ে দেবনা।কারন আমার মেয়েও খাটো।নাতি নাতনীরা খাটো হবে। - আরেকটা ছেলে আছে।লম্বাই তবে একটু কালো। ঃ কালো ছেলের হাতে আমার মেয়ে তুলে দেব কোন দুঃখে! - আরেকটা ছেলে আছে সব কিছুই ঠিক আছে কিন্তু একটু নেশাটেশা নেয় মাঝে মাঝে। ঃ কোন সাহসে আপনি এমন প্রস্তাব আমার কাছে নিয়ে এলেন? - ইয়ে মানে আরেকটা প্রস্তাব ছিল।কিন্তু এতক্ষন আপনার পছন্দ শুনে ভয় হচ্ছে বলবো কিনা। ঃ বলেন বলেন।সমস্যা নেই।ছেলে কি করে? - আমেরিকা থাকে। ঃ তাই নাকি! আরে বলেন বলেন বাড়ি কই? - কিন্তু ছেলেটা একটু কালো যে? ঃ কালো সাদাতো আল্লাহ বানাইছে এটা আর এমন কি? - ছেলেটা একটু খাটোও। ঃ মানুষ ইচ্ছে করে কি আর খাটো হয় বলেন? - ছেলেটার একটু ড্রিংকস করার অভ্যাস আছে যে? ঃ আরে ঘটক সাহেব এই বয়সে এমন একটু আধটু থাকেই। - বোঝেনইতো আমেরিকায় থাকে, মেয়েদের সাথে একটু আধটু...... ঃ ওসব কোন ব্যাপার না।বিয়ের পর ঠিক হয়ে যাবে। - সাহেব একটা কথা বলি? ঃ অবশ্যই ঘটক সাহেব বলেন। - বিয়ে কি ছেলের সাথে দেবেন নাকি আমেরিকার সাথে! [] Mostafa Kamal Riad []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ বেশিরভাগ সময় ভালোবাসাটা তার সাথে হয় যে ভাগ্য থাকে না।
→ মহান আল্লাহই আমাদের সবচেয়ে বেশি কেয়ার করেন ভালোবাসেন।
→ বেশি ভালোবাসলে মাথায় উঠে !
→ বেশ ভালো
→ কে বেশি ভালোবাসে?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now