বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার গল্পের বেনিমাধব রক্তমাংসের একটি মানুষ , যে গল্প লেখে , কবিতা লেখে আর মনের দেওয়ালে সেগুলো টাঙিয়ে রাখে | এখনকার যুগে , যখন চিঠি লেখা
একরকম উঠেই গিয়েছে , তবু জমিয়ে রাখা ইনল্য়ান্ড লেটারগুলো থেকে একটা
বের করে সে চিঠি লিখতে শুরু করল |
চিঠি লিখতে শুরু করল সেই মেয়েটিকে,
যে বেনিমাধবকে গোপনে ভালোবাসতো তার কবিতার মাধ্যমে | সেই মেয়েটির নাম দিয়েছিল জয়া |
প্রিয় জয়া ,
আশাকরি ভালো আছো , আজ তোমাকে প্রথম চিঠি লিখতে বসা |
আমি তোমার সেই কবিতার বেনিমাধব |
আমি গোয়াবাগান স্ট্রিটে একটি বাড়ীতে
ভাড়া থাকি , একলা মানুষ তাই পেট চালাতে কয়েকটা টিউশনই যথেষ্ট | মনে পরে যায় , তুমি একবার আমার বাড়ী আসতে চেয়েছিলে , কিন্তু কোনো উত্তর দিতে পারিনি | আসলে কোথাও একটানা থাকা আমার স্বভাববিরুদ্ধ ,তাই তোমাকে আসতে বলতে পারিনি | সুলেখাদের বাড়ীতে সেই প্রথম দেখার কথা আজও মনে পরে , তোমার বাবা বলেছিলেন তোমাদের বাড়ী যেতে | শহরের ব্যস্ততা কাটিয়ে একবার তোমাদের বাড়ী গিয়েছিলাম , কিন্তু তুমি একছুটে পালিয়ে যেতে কোথাও | পরে আমাকে নিয়ে লেখা তোমার কবিতাতে উন্মোচিত হয়েছিল , তোমার পালিয়ে যাওয়ার রহস্য | তোমার মনে হয়েছিল তোমার চাপা রঙ দেখলে আমি তোমার সঙ্গে কথা বলবনা | বড্ড রাগ হয়েছিল সেদিন আমার | রবি ঠাকুরের কৃষ্ণকলিকে রক্তেমাংসে দেখার থেকে তুমি আমাকে বঞ্চিত করেছিলে সেদিন |
আচ্ছা তোমার বাবা এখন কি করেন ? আজও কি দোকানে বসেন? বড্ড ভালোমানুষ ছিলেন তোমার বাবা | তুমি কি
আজো অঙ্কে ভুল করো ? তোমার লেখা কবিতাতে অনেক কিছুই জানা যায় , যা জন্ম দেয় অনেক প্রশ্নের | আজও মনে পরে আমার সেই সময়ের প্রেমিকা যখন আমার পাশে বসতো ,তুমি বলতে "বড্ড ভালো মানিয়েছে" তোমাদের | সে ছেড়ে চলে গিয়েছিল সেইদিন , যেদিন থেকে বেছেছিলাম এই বাউন্ডুলে জীবন | তোমার কবিতাতে পড়েছিলাম আজকাল তুমি থাকো একতলার ঘরে , যেখানে তোমার পিঠোপিঠি যে বোন সে থাকত | সে কি আজও ফেরেনি , সেই চোরাপথ থেকে ?
তোমার বেনিমাধব আজ বড্ড ব্যস্ত , বাউন্ডুলের জীবনেও কি করে এতো ব্যস্ততা থাকে আমার জানা নেই হয়তো টিউশন পড়তে আসা বাচ্চাগুলো আমার ব্যস্ততার মূলে | তবু সময় পেলে তোমার কবিতাটা উল্টেপাল্টে পড়ি | তোমার গোপন ভালোবাসার টের পাই কবিতার সেই কয়েকটা লাইনে , চোখটা ঝাপসা হয়ে
যায় তখন |
"বেনিমাধব বেনিমাধব তোমার
বাড়ী যাব।
বেনিমাধব তুমি কি আর আমার কথা
ভাব "
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now