বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বদরের যুদ্ধ এবং হযরত বারা (রাঃ) ও হযরত আ’ব্দুল্লহ ইবনে উ’মার (রাঃ) এর আগ্রহ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শাহানাজ পারভিন বৃষ্টি (০ পয়েন্ট)

X বদরের যুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। কেননা ইহাতে মুকাবেলা বড় কঠিন ছিল আর মুসলমানদের ছিল অতি নগণ্য। সর্বমোট তিনশত পনের জন লোক ছিলেন। যাহাদের নিকট মাত্র তিনটি ঘোড়া, ছয় অথবা নয়টি লৌহবর্ম এবং আটটি তরবারী ও সত্তরটি উট ছিল। এক একটি উটের উপর পালাক্রমে কয়েকজন সওয়ার হইতেন এবং কাফেরদের সংখ্যা প্রায় এক হাজার ছিল। যাহাদের সঙ্গে একশত ঘোড়া, সাত শত উট এবং প্রচুর পরিমাণে যুদ্ধের সামান ছিল। এইজন্য তাহারা অত্যন্ত নিশ্চিন্ত মনে বাদ্যযন্ত্র এবং গায়িকা স্ত্রী লোকদিগকে লইয়া যুদ্ধক্ষেত্রে আসিল। অপরদিকে রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম অত্যন্ত চিন্তিত ছিলেন। কেননা মুসলমানগণ খুবই দুর্বল অবস্থায় ছিলেন। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম উভয় দলের অবস্থা অনুমান করিয়া দুআ’ করিলেন, “হে আল্লহ! এই সমস্ত মুসলমান নগ্ন পা, আপনিই ইহাদের সওয়ারী দানকারী। ইহারা বস্ত্রহীন, আপনিই ইহাদের বস্ত্রদানকারী। ইহারা ক্ষুধার্ত, আপনিই ইহাদের অন্নদানকারী। ইহারা অভাবগ্রস্থ, আপনিই ইহাদের সচ্ছলতা দানকারী।” সুতরাং এই দুআ’ করা হইল। এরূপ অবস্থা সত্ত্বেও হযরত আ’ব্দুল্লহ ইবনে উ’মার রদিয়াল্লহু আ’নহু ও হযরত বারা ইবনে আযেব রদিয়াল্লহু আ’নহু উভয়ে যুদ্ধে শরীক হওয়ার আগ্রহে ঘর হইতে রওয়ানা হইয়া পড়িলেন। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম তাহাদিগকে অল্পবয়স্ক হওয়ার কারণে রাস্তা হইতে ফিরাইয়া দিলেন। (খামীস) এই উভয়জনকে উহুদের যুদ্ধ হইতেও ফিরাইয়া দেওয়া হইয়াছিল। যেমন প্রথম ঘটনায় বর্ণিত হইয়াছে। উহুদের যুদ্ধ বদরের যুদ্ধের এক বছর পরে হইয়াছে। যখন উহাতেও বাচ্চাদের মধ্যে গণ্য করা হইয়াছে সেক্ষেত্রে বদরে তো আরো বেশী বাচ্চা ছিলেন। কিন্তু তাঁহাদের অত্যন্ত আগ্রহ ছিল, কেননা ছোটবেলা হইতেই এই আগ্রহ ও চেতনা অন্তরে ঢেউ খেলিত। তাই প্রত্যেক জিহাদে শরীক হওয়ার এবং অনুমতি লাভের চেষ্টা করিতেন। ফাযায়েলে আমাল (দারুল কিতাব, অক্টোবর ২০০১) পৃষ্ঠা ৮৩৪-৮৩৫


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ বদরের যুদ্ধ এবং হযরত বারা (রাঃ) ও হযরত আ’ব্দুল্লহ ইবনে উ’মার (রাঃ) এর আগ্রহ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now